বলিউড

সম্পর্কে চিড়? শাশুড়ির থেকে নিজের দ্বিতীয় সন্তানকে দূরে রাখছেন করিনা কাপুর খান

সম্প্রতি বাড়িতে এসেছে নতুন সদস্য। করিনা এবং সাইফ এই ছোট পুত্রকে নিয়ে বেশ আনন্দ করেই কাটাচ্ছেন দিন। তবে পাপারাজ্জিদের থেকে এই সন্তানকে তিনি দূরেই রাখতে চান। তার বড়ো পুত্র তৈমুরের জীবন থেকে দেখেছেন করিনা। পাপারাজ্জিরা তাকে নিয়ে এতটাই বাড়াবাড়ি করেন, যে তৈমুরের জিবনে এই ব্যাপারটি অনেকটা প্রভাব ফেলেছে। মাঝে মধ্যে আমরা দেখতে পাই তৈমুর নিজেও হাত নাড়িয়ে পাপারাজ্জিদের বারণ করেন তার ছবি তুলতে। কিন্তু ছোট পুত্রকে একেবারেই অন্যরকম ভাবে গড়ে তুলতে চান নওয়াব এবং তার বেগম সাহিবা। তাই বেবো নিজেও জানিয়েছেন, তিনি সবকিছুই সামনে আনবেন তবে এখনই না।

কিন্তু শুধু মিডিয়া না, এখনো নাতির মুখ সামনা সামনি দেখতে পাননি তার ঠাকুমা শর্মিলা ঠাকুর। তাহলে কি বেবোর সঙ্গে বা সাইফের সঙ্গে শর্মিলার মনোমালিন্য চলছে? শর্মিলাকে কি বেবোর না পসন্দ? এই বিষয়টি এখন সকলেই জানতে চাইছেন। নিজের বাড়ির লোকের সাথেও এরকম লুকোছাপা কেনো করছেন করিনা? বিষয়টা নিয়ে শুরু জল্পনা। কিন্তু যেরকম ব্যাপারটা মনে হচ্ছে, সেরকম কিন্তু না।

আসলে এই দূরত্বের কারণ হলো মারন ভাইরাস করোনা। শর্মিলা নিজে করোনা আক্রান্ত নন। কিন্তু তিনি আছেন এখন দিল্লির বাড়িতে। এবং সাইফ ও করিনা আছেন মুম্বাইয়ের বাড়িতে। এই মুহূর্তে যদি নাতিকে দেখতে হয় তাহলে শর্মিলাকে বিমানযাত্রা করতে হবে যা ওনার শরীরের পক্ষে হানিকারক হতে পারে। শর্মিলার বয়সের কারণেই তাকে এখনো বিমানে চড়তে দিচ্ছেন না করিনা। অন্যদিকে, শাশুড়িকে খুব মিস করছেন বলেও জানিয়েছেন বেবো। কিন্তু, ভিডিও কলের মাধ্যমে নাতির সঙ্গে আলাপ করেছেন ঠাকুমা। তবে ভার্চুয়াল জগতে হলেও কবে রিয়েল জগতে ঠাকুমা এবং নাতির দেখা হবে সেটা নিয়ে চলছে জলঘোলা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026