বিনোদন

পরিবারকে ছেড়ে চলে গেলেন শাহরুখ-কন্যা সুহানা খান, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

করোনা অতিমারীর কারণে বিদেশে পড়তে যাওয়া ছাত্র-ছাত্রীরা অনেকেই ফিরে এসেছিলেন নিজেদের দেশে। অভিনেতা শাহরুখ খান(shahrukh khan)-এর কন্যা সুহানা(suhana khan)- ও এর ব্যতিক্রম নন। মার্চ মাসে ভারতে ফিরে এসেছিলেন সুহানাও। পরিবারের সঙ্গে সময় কাটিয়েছিলেন তিনি। আইপিএলের সময় সপরিবারে দুবাই গিয়েছিলেন সুহানা। ভারত ও দুবাইতে থাকাকালীন নিজের অজস্র ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছিলেন সুহানা। কিন্তু ক্রমশ স্বাভাবিক হয়ে আসছে পরিস্থিতি। সুতরাং সুহানাও ফিরে যেতে হলো নিউ ইয়র্কে নিজের কলেজে। সুহানাকে ড্রপ করতে রাতের দিকে মুম্বই এয়ারপোর্টে এসেছিলেন শাহরুখ ও তাঁর পুত্র, সুহানার ছোট ভাই অ্যাব্রাম (Abram khan)। অ্যাব্রামকে গাড়িতে বসিয়ে রেখে শাহরুখ, সুহানাকে নিয়ে এয়ারপোর্টের ভিতরে ঢুকেছিলেন। সুহানার প্লেন ভারতের মাটি ছাড়তেই শাহরুখ অ্যাব্রামকে নিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করে বেরিয়ে গেলেন ‘মন্নত’-এর উদ্দেশ্যে। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল শাহরুখের নতুন লাল রঙের সোয়াঙ্কি গাড়ি। এই গাড়িটি ইদানিং নিজেই ড্রাইভ করিন শাহরুখ। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় শাহরুখের লাল সোয়াঙ্কির ছবি সুপার ভাইরাল হয়েছে। অনেকেই সোয়াঙ্কি গাড়ি সম্পর্কে গুগল সার্চ শুরু করে দিয়েছেন।

তবে ইন্সটাগ্রামে নিজের পার্সোনাল প্রোফাইলের কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছেন সুহানা। সুহানা ভারতে থাকাকালীন যখন নিজের ছবি পোস্ট করতেন, তখন তাঁকে প্রায়ই ট্রোল করা হতো তাঁর গায়ের রঙ নিয়ে। সুহানার বাবা শাহরুখ খান এর প্রতিবাদ করলে তাঁকে বলা হয়, তিনি যদি সত্যিই সুহানার গায়ের রং পছন্দ করেন তাহলে তিনি নিজে কেন পুরুষদের ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করেন! একসময় শাহরুখ ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনটি করা ছেড়ে দেন। এই মুহূর্তে এই ক্রিমের বিজ্ঞাপন করছেন অভিনেতা সলমন খান। কিন্তু এই সব কিছুর ফলে নেতিবাচক প্রভাব থেকে নিজেকে দূরে রাখতে সোশ্যাল মিডিয়ায় নিজের কমেন্ট সেকশন অফ করে দেন সুহানা খান।

সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছেন, সুহানাও অভিনয় করতে চান। তবে তার আগে সুহানা ও শাহরুখ দুজনেই মনে করেন, বিনোদন জগত নিয়ে পড়াশোনা করা খুব জরুরী। এছাড়া পেশাদার অভিনেত্রী হিসাবে কাজ শুরু করার আগে সুহানা কয়েক বছর অভিনয়ের ট্রেনিং নিয়ে তবেই অভিনয় জগতে পা রাখবেন বলে জানিয়েছেন শাহরুখ। ইতিমধ্যেই অ্যাসিড-আক্রান্তদের জন্য কাজ করতে শুরু করেছেন সুহানা।

Anirban Kundu

Recent Posts

২০ জুন রাজ্যজুড়ে বিশেষ উদযাপন! স্কুল-কলেজে কী কী করতে হবে জানাল সরকার

পশ্চিমবঙ্গ দিবস পালনের ক্ষেত্রে বড় পরিবর্তন আনল রাজ্য সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ২০ জুন…

June 11, 2026

5G++ কী? সাধারণ 5G-এর থেকে কতটা উন্নত এই পরিষেবা? জেনে নিন বিস্তারিত

স্মার্টফোনের সিগন্যাল বারের পাশে 5G লেখা দেখতে এখন অনেকেই অভ্যস্ত। তবে অনেক সময় কিছু ব্যবহারকারী…

June 11, 2026

ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা! ৪০-৫০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

পশ্চিমবঙ্গের আবহাওয়ায় ফের বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে প্রাক-বর্ষার বৃষ্টি অব্যাহত থাকলেও…

June 11, 2026

ডলারের বিপরীতে ফের ধাক্কা খেল ভারতীয় রুপি, বাড়ছে অর্থনৈতিক উদ্বেগ

আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে ফের চাপের মুখে পড়েছে ভারতীয় মুদ্রা।…

June 11, 2026

HDFC Bank-এর বিরুদ্ধে ১০০০ কোটির মানহানি মামলায় বড় রায়, কী বলল আদালত?

দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাঙ্ক HDFC Bank-কে ঘিরে দায়ের হওয়া ১০০০ কোটি টাকার মানহানি মামলায়…

June 10, 2026

নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সতর্কতা

ভ্যাপসা গরমে এখনও নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় তাপমাত্রা খুব একটা না কমলেও বিকেল ও…

June 10, 2026