আড়াই মাস আগে কাশ্মীরের বুকে কংগ্রেস সাংসদ শশী থারুর কন্ঠে শোনা গিয়েছিল কিশোর কুমারের গান৷ আচমকাই নিজের দরাজ গলায় গেয়ে উঠেছিলেন, ‘‘এক আজনবি হাসিনা সে..!’’ এরপর ট্রোলও হয়েছিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর৷ এই ঘটনার বেশ কয়েকদিন কেটে গিয়েছে। তবে এবার নিজেই নিজের ছবি পোস্ট করে ফের ট্রোল হলেন সাংসদ শশী ৷
সোমবার দুপুরে শশী থারুর নিজের টুইটার হ্যাণ্ডেল থেকে টুইট করেছেন একটি ছবি৷ যাতে দেখা যাচ্ছে বাংলা থেকে জয়ী তারকা সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তী , নুসরত জাহান সহ ছ’জন সাংসদকে৷ ক্যাপশনে লেখা, ‘‘কে বলেছে লোকসভা কাজ করার জন্য আর্কষণীয় জায়গা নয়?’’ ব্যস এরপর আর দেখে কে? ইতিমধ্যে শশীর ওই টুইট ট্রোল হয়ে গিয়েছে নেট দুনিয়াতে৷ ভেসে আসছে একাধিক মন্তব্য৷
তারপরই আধ ঘণ্টার ব্যবধানে ফের শশী নিজের টুইটিকে রি-টুইট করে তাঁর ব্যাখ্যাও দেন৷ যাতে দেখা যাচ্ছে, তারকা অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী ছাড়াও রয়েছেন সুপ্রিয়া শুলে, প্রীনিত কৌর সহ আরও পাঁচ মহিলা সাংসদ৷ আর সকলের মধ্যমণি হয়ে রয়েছেন শশী৷ এই ছবিতে সেলফিটি তুলতে দেখা গিয়েছে বাংলার যাদবপুরের সাংসদ মিমিকে৷
আপাতত শশীর মন্তব্যকে কেন্দ্র করে ট্রোল হয়ে গিয়েছে ৷ প্রসঙ্গত, মিমিকেও দেখা গিয়েছিল এই টুইটটি করতে৷ পরে অবশ্য তিনি সেটি মুছেও দেন।রাজনৈতিক সমালোচকদের মতে, বিতর্ক এড়াতেই টুইটটি মুছে দিয়েছেন অভিনেত্রী-সাংসদ মিমি৷ তবে এবিষয়ে মিমি বা শশীর তরফ কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি৷
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…