শুভেন্দুকে নিয়ে বর্তমানে রাজ্য রাজনীতিতে তোলপাড় চরমে। তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে নিজের ব্যানারে অনেক জায়গায় সভা করে চলেছেন শুভেন্দু। শুধু সভা করাই না, তিনি তৃণমূলের নাম না নিয়ে কার্যত হুংকার দিয়েছেন তিনি। বিজেপিতে শুভেন্দু র যোগদান নিয়েও জল্পনা বাড়ছে ক্রমাগত। বিজেপি নেতা সায়ন্তন বসু তাকে সরাসরি বিজেপিতে যোগদানের আহ্বান দিয়েছেন। এই অবস্থায়, শুভেন্দুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন সিপিআইএম নেতা শতরুপ ঘোষ। শনিবার বারাসাতে কালীপুজোর স্টল উদ্ভোধনে গিয়ে তিনি শুভেন্দু র বিরুদ্ধে মন্তব্য করলেন।
শতরূপ বললেন, ” শুভেন্দু তৃণমূলে থাকেন আর বিজেপিতে যোগ দেন, বামপন্থীরা তার খুনের পাপ ভুলবে না। আগামী বিধানসভায় যদি বাম কংগ্রেস জোট যেতে, তাহলে তৃণমূল নেতাদের মারতে মারতে জেলে ঢোকানো হবে।” তিনি আরো বলেন, ” জার্সি বদল করলেই হবে না, নন্দীগ্রাম আর খেজুরিতে বামপন্থী এবং সাধারণ মানুষকে খুন করার ইতিহাস মানুষ ভুলবে না।” চিটফান্ড দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে শতরুপ বলেন, ” জার্সি বদল করলে চুরির পাপ ধুয়ে যায় না।”
তৃণমূলের বিরুদ্ধে তিনি বলেন,” তৃণমূলের মৃত্যু প্রমাণপত্র তৈরি। এবার বিজেপি এলে তৃণমূল নেতারা ১০ বছর পরে বিজেপি নেতা হয়ে আরো ৫ বছর লুঠ করবে। চুরির টাকায় তৃণমূল নেতাদের বাড়ি, গাড়ি তো বটেই গায়ের জামা খুলে মানুষের টাকা দিতে হবে।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…