শত্রুঘ্ন সিনহার পুত্রবধূ চেহারায় অপ্সরার চেয়ে কম নয়, বড় বড় অভিনেত্রীদের টেক্কা দেবে, দেখুন ছবি

বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নাম শত্রুঘ্ন সিনহা। একসময়ের প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন তিনি। শুরু থেকেই একের পর এক হিট ছবি উপহার দিয়ে গেছেন নিজের দর্শকদের। রাজনীতির ময়দানেও তার পরিচিতি রয়েছে ভালোই। একাধিকবার পরিবর্তন করেছেন দলও। কারণে অকারণে মিডিয়ার পাতায় চর্চায় থাকতে দেখা যায় অভিনেতাকে। কখনো নিজের কারণে, আবার কখনো নিজের সন্তানদের কারণে চর্চায় থাকেন তিনি। তবে সম্প্রতি একেবারে ভিন্ন একটি কারণের সূত্র ধরে মিডিয়ার পাতায় চর্চিত অভিনেতা।

উল্লেখ্য, শত্রুঘ্ন সিনহা ১৯৮০ সালে নিজের স্ত্রী পুনাম সিনহার সাথে সাত পাক ঘুরেছেন। তাদের তিন সন্তান। সোনাক্ষী, লব ও কুশ। তবে এই মুহূর্তে শত্রুঘ্ন সিনহার পাশাপাশি চর্চার আলোয় রয়েছেন কুশ সিনহাও। আসলে আপাতত সোশ্যাল মিডিয়ার পাতায় কুশ সিনহার স্ত্রী তরুণা সিনহার বেশ কিছু ছবি ভাইরাল হতে দেখা গিয়েছে। সেই ছবি দেখে নেট নাগরিকদের একাংশের মনে হয়েছে তরুণা সিনহা বলিউড ইন্ডাস্ট্রির সদস্য না হয়েও রূপে-গুনে টেক্কা দিতে পারেন তাবড় তাবড় বলি ডিভাদের।

২০১৫ সালে শত্রুঘ্ন সিনহার ছেলে কুশের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তরুণা। সেই থেকে একসাথেই রয়েছেন তারা। কুশ সিনহা যুক্ত রয়েছেন এই অভিনয় জগৎ’এর সাথেই। তবে তরুণা এই বলিউড ইন্ডাস্ট্রির সদস্য না হয়েও কিছু কম যান না। তিনি রীতিমতো নিজেকে মেন্টেন করে রেখেছেন, তা অবশ্য তাকে দেখলেই বোঝা যায়। সম্প্রতি কুশের সাথে তার বেশ কিছু ছবি ভাইরাল হতেই চর্চার আলোয় উঠে এসেছে গোটা সিনহা পরিবার। তবে তরুণা নিজেকে লাইমলাইট থেকে দূরে রাখতেই পছন্দ করেন। ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চা পছন্দ নয় তার। সেভাবে ক্যামেরার সামনেও দেখা মেলে না তরুণার।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026