শেহনাজ গিল নামটা অপরিচিত নয় কারোর কাছেই। বিগবসের মঞ্চ থেকেই সাধারণের মাঝে এক বিপুল পরিচিতি অর্জন করেছিলেন অভিনেত্রী। সেইসময় তার সাথে সিদ্ধার্থ শুক্লার সম্পর্কে নিয়ে কম চর্চা হয়নি মিডিয়ার পাতায়। তবে অভিনেতার মৃত্যুর পর তাদের নিয়ে চর্চা বেড়ে গিয়েছিল দ্বিগুণ। পাশাপাশি সেইসময় সিদ্ধার্থের চলে যাওয়াও মেনে নিতে পারেননি শেহনাজ। মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিলেন তিনি। তবে বর্তমানে নিজেকে অনেকটাই সামলে নিয়েছেন তিনি। মন দিয়েছেন কাজেও। অবশ্য তার ঝলক রয়েছে মিডিয়ার পাতাতেই।
উল্লেখ্য, শেহনাজ এই মুহূর্তে ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেত্রী। একাধিক মিউজিক ভিডিওর পাশাপাশি বড়পর্দাতেও ডেবিউ করেছেন তিনি। ভাইজানের সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে তাকে। সলমান খানের সাথে তার সু-সম্পর্কের কথা অজানা নয় কারোর কাছেই। তবে এবার তার সাথেই অভিনেত্রীকে দেখে খুশি তাদের ভক্তরাও। বর্তমান দর্শকদের মাঝে অভিনেত্রীর জনপ্রিয়তা আগের থেকে বেড়ে গিয়েছে দ্বিগুণ, সেকথা আলাদাভাবে উল্লেখ নিষ্প্রয়োজন।
তবে এই মুহূর্তে মিডিয়ার পাতায় ইনস্টাগ্রামের ‘ভাইরাল ভয়ানীর’ অফিসিয়াল পেজ থেকে ভাইরাল হওয়া একটি ভিডিও সূত্র ধরেই চর্চায় রয়েছেন অভিনেত্রী। এই ঝলকে তাকে গাড়ি থেকে নেমে কোন একটি পাঁচতারা রেস্তোরাঁয় প্রবেশ করতে দেখা গিয়েছে। এদিন মানানসই হাই হিলে রয়াল ব্লু টিউব ক্রপটপ ও সাদা হাই ওয়েস্ট বেলবটমস ক্যারি করেছিলেন শেহনাজ। নিঃসন্দেহে এদিন অভিনেত্রীকে এই পোশাকে দুর্দান্ত লাগছিল। রেস্তোরাঁয় প্রবেশের পূর্বে পাপারাজিৎদের সামনে দিয়েছিলেন একাধিক পোজ। এমনকি ভক্তের মন রাখতে তুলেছিলেন ছবিও। আপাতত , অভিনেত্রীর এই সাম্প্রতিক লুক মন কেড়েছে নেটনাগরিকদের অধিকাংশের। পাশাপাশি তার নম্র ব্যবহারও নজর এড়ায়নি ভক্তদের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…