বিনোদন

Shehnaaz-Radhawa Equation: সোশ্যাল মিডিয়ার চর্চায় শেহনাজ-রানধাওয়া, ভাইরাল ভিডিওতে হিট তাদের রোমান্স

শেহনাজ গিল ও গুরু রানধাওয়া দুজনেই বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম দুই পরিচিত ও জনপ্রিয় মুখ। বলিউডের হিট গায়ক গুরু রনধাওয়া। অন্যদিকে বর্তমান প্রজন্মের মাঝে বেজায় জনপ্রিয় অভিনেত্রী শেহনাজ। বিগবসের মঞ্চ থেকেই সাধারণ দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন অভিনেত্রী। সিদ্ধার্থ শুক্লার সাথেও তার রসায়ন ছিল বহুল চর্চিত। অভিনেতার মৃত্যুর পরে আরো বেশি চর্চায় থাকেন শেহনাজ। সম্প্রতি গুরু রানধাওয়ার সাথে তার একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে। আর সেখানেই তাদের রসায়ন নজর কেড়েছে সকলের। সেই সূত্রেই আপাতত মিডিয়ার পাতায় চর্চিত তারা।

সম্প্রতি আসন্ন একটি মিউজিক ভিডিওর শুটিংয়ের খাতিরেই একসাথে দেখা গিয়েছে তাদের। সেই শুটিংয়েরই কিছু ঝলক এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়। ভিডিওতে কোন একটি ব্যাপার নিয়ে রীতিমতো হাসাহাসি করতে দেখা গিয়েছে এই দুই তারকাকে। তবে এই ঝলক যে অফ-ক্যামেরার, তা অবশ্য স্পষ্ট অধিকাংশের কাছেই। সাম্প্রতিক এই ঝলক অভিনেত্রী নিজেই শেয়ার করে নিয়েছেন। ক্যাপশনে গায়ককে মেনশন করে ক্যাপশন নিজেকেই লিখে নিতে বলেছেন অভিনেত্রী। কারণ হিসেবে জানিয়েছেন, তিনি কিছুই বুঝতে পারছেন না। বলাই বাহুল্য এই মুহূর্তে গোটা সোশ্যাল মিডিয়ার পাতায় ঝড়ের গতিতে ছড়িয়ে গিয়েছে এই ভিডিওটি।

এই ভিডিওতে গায়ককে একটি আকাশী নীল শার্ট ও সাদা প্যান্ট পরে থাকতে দেখা গিয়েছে। পাশাপাশি শেহনাজ গিলকে হালকা গোলাপি রঙের ব্যাকলেস ডিপ নেক লাইন কাটিং ড্রেসে দেখা গিয়েছে। এদিন খোলা চুলে নিঃসন্দেহে ক্যাজুয়াল লুকেই নজর কেড়েছেন অভিনেত্রী। শুটিংয়ের খাতিরেই একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে ছিলেন তারা। অবশ্য সেই ঝলক মিলেছে সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতেই। বলাই বাহুল্য, এই শুটিংয়ের ঝলকেই তাদের রসায়ন নজর কেড়েছে সকলের, তা অবশ্য কমেন্টবক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে। উল্লেখ্য, আগামী ১০’ই জানুয়ারি খুব সম্ভবত তাদের এই আসন্ন মিউজিক ভিডিও মুক্তি পেতে চলেছে। আপাতত, তারই অপেক্ষাতে রয়েছেন এই দুই তারকার অনুরাগীরা।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026