বিনোদন

পুত্র সন্তানের মা হলেন গায়িকা শ্রেয়া ঘোষাল, খুশি গোটা পরিবার

এই করোনা আবহে শনিবার বিকেলে দারুণ খবর দিলেন গায়িকা শ্রেয়া ঘোষাল। আজই মা হলেন বঙ্গ তনয়া শ্রেয়া। আজ বিকেলে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন শ্রেয়া ঘোষাল। সোশ্যাল মিডিয়ায় সকল অনুরাগীদের সাথে এই সুখবরটি ভাগ করে নেন। সোশ্যাল মিডিয়াতে অনুগামীদের উদ্দেশ্যে শ্রেয়া লিখেছেন, ‘পুত্রসন্তান দিয়ে ভগবান আমাদের আশীর্বাদ করেছেন। এমন আবেগ আগে কখনোই অনুভূত হয়নি। আমি শিলাদিত্য এবং আমাদের পরিবার দারুণ খুশি। আমাদের নতুন অতিথির জন্য সকলে যে প্রার্থনা করেছেন অনেক ধন্যবাদ জানাই তাদের।’

শ্রেয়া এবং তাঁর পুত্র দুজনেই সম্পূর্ণ সুস্থ আছেন। কিছুদিনের মধ্যেই হয়তো বাড়িতে চলে আসবেন তিনি। এই সুখবর পাওয়ার পর নতুন মা শ্রেয়া ঘোষাল কে শুভেচ্ছা জানালেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

কিছুদিন আগেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছিলেন মা হতে চলেছেন তিনি এবং মাতৃত্ব দারুণ উপভোগ করছেন শ্রেয়া। আজ পুত্রসন্তানের জন্ম দিয়েছেন শ্রেয়া ঘোষাল। ২০১৫ সালে শিলাদিত্য মুখোপাধ্যায় এর সঙ্গে প্রেম করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শ্রেয়া। শ্রেয়া এবং শিলাদিত্য স্কুলের বন্ধু, বহু বছর পর স্কুলের রিইউনিয়নে দেখা হয় দুই বন্ধুর। সেই বন্ধুত্ব থেকে প্রেম এবং তারপর বিয়ে। বিয়ের ছয় বছরের মাথায় তাদের জীবনে এলো নতুন অতিথি।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026