পলিটিক্স

কংগ্রেস ত্যাগ শিখা মিত্রের, কবে তৃণমূলের সঙ্গে যোগ দেবেন সোমেন পত্নী?

গত বিধানসভা নির্বাচনের আগে থেকেই মনে হচ্ছিল কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেসের সাথে যোগদান করতে চলেছেন শিখা মিত্র। বর্তমানে অনেকেই এমন চেনা পরিচিত রয়েছেন তাঁর যারা বর্তমানে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত। আর এবারে, তাদের পথেই হেঁটে সম্ভবত আগামী সোমবারের মধ্যেই তৃণমূল কংগ্রেসের সাথে যোগদান করতে চলেছেন প্রয়াত সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্র।

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে প্রথম থেকেই তিনি তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখছেন পশ্চিমবঙ্গে। বিধানসভা নির্বাচনের আগেই মনে করা হচ্ছিল শিখা মিত্র তৃণমূলে ফিরে আসছেন। কিন্তু সেই সময় সেই জল্পনা সত্যি হয়নি। বরং আগামী সপ্তাহের শুরুর দিকে সম্ভবত সোমবার তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন শিখা মিত্র।ইতিমধ্যেই তার সঙ্গে এক প্রস্থ বৈঠক করে ফেলেছেন দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের সাংসদ মালা রায়। সেখানে তাদের মধ্যে বিস্তারিত কথা হয়েছে তৃণমূল কংগ্রেস এর ব্যাপারে।

সেই বৈঠকে সূত্র ধরে মনে করা হচ্ছে আগামী সোমবার তিনি যোগদান করতে চলেছেন। ইতিমধ্যেই, অধীর চৌধুরী কে একটি কড়া চিঠি দিয়ে পদত্যাগের কথা জানিয়ে দিয়েছিলেন সোমেন পুত্র রোহন। সেই সময় শিখা মিত্র বলেছিলেন বিজেপি বিরোধী লড়াইয়ে সবথেকে বড় মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই শুরু হয়েছিল নানা রকম জল্পনা কল্পনা। মনে করা হচ্ছিল তিনি খুব তাড়াতাড়ি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগদান করতে চলেছেন। মুকুল রায়ের সঙ্গে জুলাই মাসে তারা একটা বৈঠক করেছেন বলেও সূত্রের খবর।

তবে, শুভেন্দু অধিকারী তাদের দুজনকে বিজেপিকে নিয়ে আসার চেষ্টা করেছিলেন। কিন্তু যদি তিনি তৃণমূল কংগ্রেসে আবার ফিরে যান তাহলে শুভেন্দুর সমস্ত চেষ্টা বৃথা হয়ে। এমনিতেই বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের সময় চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র থেকে তার নাম প্রস্তাব করেছিলেন শুভেন্দু অধিকারী। যখন বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল সেই সময় দেখা যাচ্ছিল চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র থেকে তিনি বিজেপির প্রার্থী হচ্ছেন। তবে পরবর্তীতে, তিনি প্রার্থী পদ খারিজ করে দেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026