খেলা

Shikhar Dhawan: ভালোবাসায় আবেগী হয়ে কম বয়সে বিয়ে করা উচিত নয়, স্ত্রী-র সাথে ডিভোর্সের ব্যাপারে বিস্ফোরক মন্তব্য শিখর ধাওয়ানের

ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান এই মুহূর্তে আইপিএলের ১৬ তম আসরে পাঞ্জাব কিংসের নেতৃত্ব দিতে প্রস্তুত। তার নেতৃত্বে আগামী ১ এপ্রিল শক্তিশালী কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে পাঞ্জাব। তবে অনুশীলনে যোগদানের পূর্বে সম্প্রতি এক প্রশ্ন উত্তর পর্বে যোগ দিয়েছিলেন ভারতের বিধ্বংসী এই ক্রিকেটার। সেখানে তিনি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে একাধিক সত্য উন্মোচন করেছেন।

আপনাদের জানিয়ে রাখি, দীর্ঘ নয় বছরের সাংসারিক জীবন ভেঙে বর্তমানে তার স্ত্রী আয়েশা মুখার্জি ভারতীয় ক্রিকেটারের সঙ্গে ডিভোর্সের মামলা লড়ছেন। এমন পরিস্থিতিতে শিখর ধাওয়ান সরাসরি বলেন,”সম্ভবত এই ডিভোর্সের জন্য আমি নিজেই দায়ী। যখন আমি বিয়ে করেছিলাম তখন নিশ্চয়ই আমি সচেতন ছিলাম না। একথা বলতে দ্বিধা নেই যে আমি ব্যর্থ হয়েছি। আমি নিজে অন্যের দিকে আঙ্গুল তুলতে পছন্দ করি না। নিশ্চয়ই আমার দিক থেকে কোনরকম ভুল হয়েছিল, যে কারণে আজ আমাদের ডিভোর্সের মামলা চলছে।”

তিনি আরও বলেন, “যখন আমি বিয়ে করেছিলাম তখন আমি বুঝতে পারিনি যে, ভবিষ্যতে এমন ঘটনা ঘটতে পারে। তবে এখন যদি আমি বিয়ে করি তবে পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগে খোঁজার চেষ্টা করব কেমন মেয়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া যায়। যদি এখান থেকে ১৫-২০ বছর আগে আমাকে ক্রিকেট নিয়ে প্রশ্ন করা হতো তবে নিঃসন্দেহে আমি কোনরকম সঠিক তথ্য দিতে পারতাম না। তবে এখন আমি সেটা পারবো। কারণ আমি বিগত ১৫-২০ বছর ধরে অভিজ্ঞতা সঞ্চয় করেছি।”

ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান উক্ত অনুষ্ঠানে তরুণদের উদ্দেশ্যে বড় পরামর্শ দিয়েছেন। তিনি বলেন,”ভালোবাসায় আবেগী হয়ে কখনোই হঠাৎ করে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। যাকে আপনি বিয়ে করছেন, তার সাথে অন্তত কয়েকটা বছর সময় অতিবাহিত করুন। এই সময়ের মধ্যে আপনি বোঝার চেষ্টা করুন, তার সাথে আপনি বাকি জীবন কাটাতে পারবেন কিনা? এরপর বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিন।”

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026