মুখ ঢেকে রাস্তায় বেরোলেন পর্নকাণ্ডে অভিযুক্ত রাজ কুন্দ্রা, ছবি দেখে ট্রোলের ঝড় নেটদুনিয়ায়

বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের অভিনয় দক্ষতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সবই নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিশেষ করে তারকাদের বিভিন্ন ফ্যাশন সেন্স নিয়ে চর্চা চলেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইটে। ফ্যাশন সেন্স এবং অদ্ভুত, এই দুই কথাকে মিলিয়ে দিলে যাদের কথা মাথায় আসে, তাঁরা হলেন রণবীর সিং এবং উরফি জাভেদ। এককথায়, তাঁদের আত্রাঙ্গি পোশাক পরার কায়দা বরাবর নেটিজেনদের অবাক করে এসেছে। তবে গত সোমবার সন্ধ্যেবেলা আরেক বলিউড তারকা এমনই এক পোশাক পরেছিলেন, যাতে তাকে প্রথমে চিনতে অব্দি পারা যায়নি। কিন্তু কেন?

আসলে ওই বলিউড তারকা একটি কালো রঙের জ্যাকেট ও সানগ্লাস পরেছিলেন। চোখের অংশ ছাড়া বাকি মুখ ঢাকা ছিল জ্যাকেটের অংশ দিয়েই। এককথায়, কারোর বলার সাধ্য নেই যে ওই জ্যাকেটের পিছনে কে রয়েছেন। এই তারকার ভিডিও ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে পাপারাজ্জিদের পেজ ভাইরাল ভয়ানি। বলাবাহুল্য, সেই ভিডিও চোখের পলকে ইন্টারনেটের আনাচে-কানাচে ছড়িয়ে গেছে। নেটিজেনদের চর্চা হয়ে উঠেছিল কে রয়েছে এই পোশাকের পিছনে।

তবে জানা গিয়েছে, ওই ভিডিওতে মুখ লুকানো মানুষটি হলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। আসলে পুরো শেট্টি পরিবার হলিউড সিনেমা ‘ব্যাটম্যান’ দেখার জন্য সিনেমা হলে গিয়েছিলেন। সেখানেই সিনেমার ভাইবের সাথে ম্যাচ করার জন্য রাজ কুন্দ্রা মুখ ঢাকা পোশাক পরে গিয়েছিলেন। তবে এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা তা নিয়ে তুমুল ট্রোল করতে শুরু করেন। কেউ লিখেছেন, “এমন কাজ করেন কেন যাতে মুখ লুকাতে হয়?”, আবার কেউ বলেছেন, “এরকম কাজ করলে, মুখ লুকিয়ে ঘুরে বেড়াতেই তো হবে!” আবার এর মধ্যে একজন প্রশংসা করে লিখেছেন, “হোয়াট আ এন্ট্রি!”

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর ১৯ জুলাই শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা পর্নকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন। তারপর তিনি ৩ মাসের জন্য জেলে ছিলেন। তবে সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছেন রাজ কুন্দ্রা। তবে এখনও অব্দি এই বিষয় নিয়ে তদন্ত চালাচ্ছে মুম্বাই পুলিশ।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026