বিনোদন

Shilpa Shetty: দমকা হাওয়াতে উড়ছে গাউন, অনক্যামেরা পোশাক সামলাতে গিয়ে হিমশিম খেলেন শিল্পা

বলিউড সিনেমার জগতে অভিনেত্রীদের তালিকায় উজ্জল স্থান দখল করে রেখেছেন অভিনেত্রী শিল্পা শেট্টি। তাঁর অভিনীত সিনেমা এখনও বলিউড জগতে বেশ প্রসিদ্ধ। তাঁর অভিনয়ের সুদক্ষতা দেশ থেকে দেশান্তরে খ্যাতি অর্জন করেছে। বর্তমানে শিল্পা শেট্টি বিশেষ কোনো সিনেমাতে অভিনয় না করলেও, তিনি বর্তমানে বেশ কয়েকটি ডান্স রিয়েলিটি শোতে বিচারকের ভূমিকা পালন করছেন। সেইসাথে শিল্পা শেট্টি সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন। তাঁর সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যায় যে তিনি ফিটনেস ফ্রিক। তাঁর যথেষ্ট বয়স হলেও তাকে দেখে বোঝা যায় না। তার মেদ হিন চেহারা দেখলে অনেকেই এখনও অব্দি অবাক হয়ে যায়।

পর্নকাণ্ডে স্বামী গ্রেপ্তার হওয়ার পর পুরোপুরি নিজেকে গুটিয়ে নিলেও, ফের বর্তমানে একটু করে স্বাভাবিক ছন্দে ফিরছেন তিনি। চেনা মেজাজে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন এই বলিউড অভিনেত্রী। ৪৬ বছর বয়সেও তাঁর মারকাটারি চাবুক ফিগার ঘুম কেড়ে নেয় ভক্তদের। অভিনেত্রীর ডি গ্ল্যাম লুক নিয়ে চর্চা চলে সর্বদাই। তিনি কোথাও গেলেই পাপারাজ্জিরা ঘিরে ধরেন তাঁকে। আসলে শিল্পা শেট্টির চার্মটাই আলাদা বলিউড জগতে। তিনি বিভিন্ন ধরনের ডিজাইনার পোশাক পরে সর্বদা শিরোনামে থাকতে পছন্দ করেন। তবে সম্প্রতি পোশাক নিয়ে চরম বিতর্কের মুখে পড়েছেন শিল্পা শেট্টি।

সম্প্রতি কোনো একটি শুটিং এ যাওয়ার সময় পাপারাজ্জিদের মুখোমুখি হন তিনি। সেখানেই তাঁর অসম্ভব সুন্দর ডিজাইনার গাউন দেখে তাঁর ছবি তুলতে শুরু করেন তারা। কিন্তু সেখানেই হয় মুশকিল। হঠাৎ দমকা হাওয়াতে নিজের গাউন সামলাতে পারেননি অভিনেত্রী। তিনি বারবার হাত দিয়ে গাউন উড়ে যাওয়া ঠেকাতে চাইলেও, তুমি তা করতে পারেননি। ফলে অন ক্যামেরা তাঁর পোশাক হাওয়ায় উড়ে যায়। এই বিতর্কিত মুহূর্ত ক্যামেরাবন্দী হয় পাপারাজ্জিদের।

ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই তা ব্যাপক ভাইরাল হয়ে যায়। অনেকেই কমেন্ট করে বলেছেন এত বয়স হয়ে যাওয়ার পরও তিনি পোশাক কি করে সামলাতে হয় জানেন না। আবার কেউ কেউ এই বিষয় নিয়ে রসিকতা করেছেন। ইতিমধ্যেই ভিডিওটি সাড়ে চার লাখের কাছাকাছি মানুষ দেখে নিয়েছেন। অনেকেই ভিডিওটি শেয়ারও করেছেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026