করোনা অতিমারীর কারণে আংশিক লকডাউনের পথে হেঁটেছে মহারাষ্ট্র। রণবীর কাপুর (Ranbir kapoor), আলিয়া ভাট (Alia bhatt), নীতু সিং (nitu singh), ক্যাটরিনা কাইফ (Katrina kaif), নীল নীতিন মুকেশ (Nil nitin mukhesh), পরেশ রাওয়াল (paresh Rawal), করোনার গ্রাস থেকে বাদ যাচ্ছেন না কেউই। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সঙ্গীত পরিচালক শ্রাবণ রাঠোর (shravan Rathod)। করোনা এড়াতে সলমন খান (salman khan) কাজ করছেন ‘বায়ো বাবল’- এ থেকে। কিন্তু এর মধ্যেই এমন কিছু তারকাও আছেন, যাঁরা ঘরের মধ্যেই থাকতে পছন্দ করছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন শিল্পা শেঠি (Shilpa shetty)। আনলক পর্বে গোয়া গেলেও এই মুহূর্তে পরিস্থিতির গুরুত্ব বুঝে শিল্পা বাড়িতেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন।
কিন্তু তারকার সময় কি আর এত সহজে কাটে? তাই শিল্পা মন দিয়েছেন রান্নায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে শিল্পা ও তাঁর ছেলে ভিয়ান (viyan) নিজেদের বাড়ির বাগানে বেগুন তুলতে ব্যস্ত। শিল্পা গত বছর লকডাউনের সময় বেগুন ভর্তা বানিয়েছিলেন। সেই রেসিপি শিল্পা নিজের ইউটিউব চ্যানেলে শেয়ার করেছেন। এবারেও বাড়ির ফ্রেশ অর্গানিক বেগুন দিয়ে বেগুন ভর্তা বানাবেন শিল্পা। কারণ এটি তাঁর ছেলে ভিয়ানের খুব প্রিয়।
2012 সালে শিল্পা ও রাজ (Raj kundra)-র পুত্রসন্তান ভয়ানক জন্ম হয়েছিল। আট বছর বয়সী ভিয়ানের মা শিল্পা নেহা ধুপিয়া (Neha dhupia)-র শো ‘নো ফিল্টার নেহা’-য় এসে বলেছিলেন, প্রথমবার মা হওয়ার সময় ভয় পেলেও আজ 45 বছর বয়সে এসে তিনি যথেষ্ট পরিণত। সারোগেসির মাধ্যমে জন্ম হয়েছে শিল্পার মেয়ে সামিশা (samisha kundra)-র। সামিয়া ও ভিয়ানকে নিয়েই এখন সময় কাটছে শিল্পার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…