নিউজ

মহারাষ্ট্রে শাসন নিয়ে গোপন তথ্য ফাঁস শিবসেনার মুখ্য নেতা সঞ্জয় রাউত! ফাঁস করলেন গোপন কক্ষের কথা

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হয়েছিল ২১ অক্টোবর এবং ফল প্রকাশ হয়েছিল ২৪ অক্টোবর। এই নির্বাচনে বিজেপি-শিবসেনা জোট জয়লাভ করে। আজ ১৫ ই নভেম্বর অর্থাৎ মহারাষ্ট্রের ভোটের ফলাফল প্রকাশ ২০ দিন আগে হয়েছে, কিন্তু এখন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে কোন দল বসবে তা নিয়ে এখনও দ্বন্দ্ব লেগে রয়েছে দুই দলের মধ্যে। এই নিয়ে শিবসেনার মুখ্য নেতা সঞ্জয় রাউত, বিজেপি ও শিবসেনার মধ্যাকার গোপন তথ্য ফাঁস করলেন।

শিবসেনার মূখ্য নেতা সঞ্জয় রাউত বলেন ভোটের আগে উদ্ধভ ঠাকরের সাথে বিজেপির শীর্ষ নেতাদের সাথে এক গোপন কক্ষে মুখ্যমন্ত্রী পদ নিয়ে আলোচনা হয়। এবং সেখানে বিজেপির শীর্ষ নেতারা বলেন পাঁচ বছরের শাসনকালকে দুভাগে ভাগ করবে তারা, যেখানে আড়াই বছর বিজেপি ও আড়াই বছর শিবসেনা মহারাষ্ট্রে শাসন চালাবে। কিন্তু অমিত শাহ বলেন আমরা কোনো আলোচনা গোপন কক্ষে করিনা, আমরা যা আলোচনা করি তা সকলের সামনে করি। এবং তিনি আরও বলেন শিবসেনার সাথে আমাদের কোনোদিন আড়াই বছরের শাসনকার্য চালানো নিয়ে কথা হয়নি। এই নিয়ে শুরু হয়েছে জল্পনা।

এই জল্পনার কারনেই এখন বিজেপির সাথে জোট ভেঙে কংগ্রেস ও এনসিপি এর সাথে জোট করার পরিকল্পনা নিচ্ছেন উদ্ধব ঠাকরে। জোট নিয়ে উদ্ধব ঠাকরে মুম্বাইয়ের এক হোটেলে কংগ্রেসের শীর্ষ নেতাদের সাথে বৈঠকও করেছেন।

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের পর বিজেপি দেবেন্দ্র ফড়নবিশকে মুখ্যমন্ত্রী পদ দিতে গেলে শিবসেনা উদ্ধব ঠাকরে কে মুখ্যমন্ত্রী করার কথা বলে, যা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। এই বিতর্কের জেরেই বিজেপির সাথে জোট ভেঙে কংগ্রেস ও এনসিপির সাথে জোট গঠন করতে যাচ্ছে শিবসেনা। এই নিয়ে এনসিপির শীর্ষ নেতারা জানান তিনটি পার্টি যদি একত্রে মিলিত হয় তবে কেউ আমাদের থামাতে পারবেনা, এমনকি এনসিপির নেতা অজিত পাওয়ার বলেন নতুন বছরের আগে নতুন সরকার গঠন হবে। এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ কোনদিকে যাবে তা দেখার বিষয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026