নয়ন ঘোষ : মোদি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ভারী শিল্প মন্ত্রী অরবিন্দ সাওয়ান্ত। শিবসেনার সাংসদ তিনি। সোমবার সকালেই তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে যে নাটক চলছে, যে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে, তার জন্যই ভারী শিল্প মন্ত্রীর পদ থেকে অরবিন্দ সাওয়ান্ত ইস্তফা দিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত দক্ষিণ মুম্বাইয়ের সাংসদ এই শিবসেনা নেতা।
মহারাষ্ট্রের রাজ্যপালকে সরকার করতে না পারার কথা জানিয়েছে বিজেপি। তাই রাজ্যপাল সরকার গঠনের জন্য আহ্বান জানিয়েছেন শিবসেনা কে। কিন্তু এককভাবে সরকার গড়ার জন্য শিবসেনার কাছে যথেষ্ট সংখ্যক আসন নেই। ফলে শিবসেনার সঙ্গে এনসিপি ও কংগ্রেসের জোট হতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে।
আরও পড়ুন : এনডিএ না ছাড়লে সেনাকে সমর্থনে না এনসিপি’র
আর এমন সময় এনসিপির মুখপাত্র জানিয়ে দিয়েছেন, এনডিএ থেকে যদি সেনা না বেরিয়ে আসে, তাহলে এনসিপি উদ্ধব ঠাকরের দলকে সমর্থন করবে না। তারপরেই মোদি মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন শিবসেনা সাংসদ তথা কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রী অরবিন্দ সাওয়ান্ত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…