খেলা

শোয়েব আখতারের টুইটের জবাব দিয়ে বিপদে মোহাম্মদ সামি, উত্তেজনা ছড়ালো শাহীদ আফ্রিদির মন্তব্যে

টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা আসর শেষ হতে না হতেই যেন কথার তীর ছুটতে শুরু করেছে পার্শ্ববর্তী দুই দেশ ভারত-পাকিস্তান। বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের লজ্জা জনক পরাজয় এবং ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের হার দুই দলকে একপ্রকার একই আসনে বসিয়েছে। বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে পরাজিত হওয়ার পর পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার শোয়েব আখতার দুঃখজনক একটি টুইট পোস্ট করেছেন। এদিকে সেই পোষ্টের জবাব দিয়ে বিপদে পড়েছেন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সামি। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত-

আসলে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের পরাজয়ের পর শোয়েব আখতার তার ব্যক্তিগত টুইট একাউন্টে একটি ভাঙা হৃদয়ের ইমোজি শেয়ার করেছিলেন। বিশ্বকাপের ফাইনালে একটুর জন্য পাকিস্তানের পরাজয়ে তার হৃদয় ভেঙেছে, এমনটাই বোঝাতে চেয়েছিলেন তিনি। তবে তার এই টুইটের জবাব দিতে গিয়ে ভারতীয় ক্রিকেটার মোহম্মদ সামি লিখেছেন, ‘দুঃখিত ভাই… এটাকে কর্ম বলে।’ শামির এই জবাবে রেগে যান শোয়েব আখতার।

ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সামির মন্তব্যের জবাবে এদিন শোয়েব আখতারের আরও একটি টুইট মেনশন করেছেন। তিনি ক্রিকেট বিশেষজ্ঞ এবং ধারাভাষ্যকার হর্ষ ভোগলের টুইটটি শেয়ার করেছেন, যেখানে হর্ষ পাক দলের বোলিংয়ের প্রশংসা করছেন। এটি শেয়ার করে আখতার লিখেছেন যে এটিকে সেন্সিবল টুইট বলা হয়। পাশাপাশি মোহাম্মদ সামির টুইটের যোগ্য জবাব দিয়েছেন পাকিস্তানের আরও এক তারকা ক্রিকেটার শাহীদ আফ্রিদি।

তিনি মোহাম্মদ সামির টুইটের প্রতিউত্তরে লিখেছেন, ‘অবসরে গেলেও আপনার এটা করা উচিত নয়, তারপরও আপনি এখনো একটি দেশের জাতীয় দলের হয়ে খেলছেন, এসব এড়িয়ে চলা উচিত’। আফ্রিদি আরও বলেন, ‘আমরা ক্রিকেটাররা সাধারণ ক্রিকেটপ্রেমীদের কাছে রোল মডেলের মতো। ঘৃণা না বাড়িয়ে ক্রিকেটের আঙ্গিনাকে একত্রে জোড়া উচিত। আমরা যদি এটা করি তাহলে সাধারণ মানুষের কাছ থেকে কী আশা করা যাবে।’

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026