খেলা

Shoaib Akhtar: “মরে যেতাম তবুও মাঠ ছাড়তাম না”, শাহীন আফ্রিদিকে তীব্র ভৎসনা করলেন শোয়েব আখতার

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ইংল্যান্ডের কাছে পাকিস্তানের পরাজয় এখনো ভোলেননি প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতার। এই ম্যাচে পরাজয়ের জন্য শাহিন আফ্রীদিকে এদিন তীব্র ভৎসনা করলেন এই তারকা ক্রিকেটার। শুধু তাই নয়, ফাইনাল ম্যাচে শাহীন আফ্রিদির স্থানে তিনি থাকলে মৃত্যুবরণ করতেন কিন্তু মাঠ ছেড়ে বাইরে বেরোতেন না বলে দাবি করেন শোয়েব আখতার।

এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে পরাজিত হয়েছিল পাকিস্তান। তবে পাক তারকা বোলার শাহীন আফ্রিদির অনুপস্থিতিতে একরকম পাকিস্তান দলের ওপর অধিপত্য বিস্তার করে ইংল্যান্ড। আসলে ওই ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করছিলেন শাহীন আফ্রিদি। তবে হ্যারি ব্রুকসের ক্যাচ তালু বন্দি করতে গিয়ে হাঁটুতে চোট পান তিনি।

ফলশ্রুতিতে নিজের বোলিং কোটা পূর্ণ না করে মাত্র ২.১ ওভার বোলিং করে ড্রেসিং রুমে ফিরে আসেন শাহীন আফ্রিদি। ফলে তার ওভারে বাকি থাকা পাঁচটি বল করেন স্পিনার ইফতিখার আহমেদ। তবে গুরুত্বপূর্ণ সেই ওভারে ১৩ রান খরচ করেন তিনি। এর ফলে ইংল্যান্ডের উপর থেকে বাড়তি চাপ নিমেষেই উড়ে যায়।

এই প্রসঙ্গ নিয়ে এই দিন সংবাদমাধ্যমে কথা বলার সময় শাহীন আফ্রিদির ওপর নিজের ক্ষোভ একপ্রকার উগড়ে দেন শোয়েব আখতার। এদিন তিনি বলেন, “যদি শাহীন আফ্রিদের জায়গায় আমি থাকতাম তবে কখনোই যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করতাম না। আমার পা ছিড়ে পড়ে গেলেও আমি বোলিং করে যেতাম। যতক্ষণ পর্যন্ত আমার চেতনা থাকতো ততক্ষণ পর্যন্ত আমি দেশের জন্য বল হাতে লড়াই করতাম। ১২ মিনিট লড়াই করে ১২টি বল করে দেশের নায়ক হওয়ার সুযোগ আমি কখনোই হাতছাড়া করতাম না। যদি কেউ আমাকে বলত এই কাজ করলে তুমি মারা যাবে, তবুও আমি মাঠ ছেড়ে পলায়ন করতাম না। দেশের নায়ক হয়ে ওঠার এত বড় সুযোগ আমি কখনোই হাতছাড়া করতাম না।”

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026