খেলা

Shoaib Akhtar: পাকিস্তানের পরাজয়ে মন ভেঙেছে শোয়েব আখতারের, বড় কথা বলে আয়না দেখালেন মোহাম্মদ সামি

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে একপ্রকার ভাগ্যের বদৌলতে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল পাকিস্তান। তবে ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে বাড়ি ফিরেছে বাবর আজমের দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা আসরের সমাপ্তি হতে না হতেই কথার যুদ্ধে জড়িয়ে পড়ছেন প্রাক্তন ক্রিকেটাররা। যার মধ্যে পাক্ ক্রিকেটার শোয়েব আখতার রয়েছেন সবার আগে। বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে পরাজিত হওয়ার পর পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার শোয়েব আখতার দুঃখজনক একটি টুইট পোস্ট করেছেন। আর সেই পোষ্টের উপযুক্ত জবাব দিয়ে বর্তমানে সংবাদ শিরোনামের শীর্ষে রয়েছেন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সামি।

আসলে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের পরাজয়ের পর শোয়েব আখতার তার ব্যক্তিগত টুইট একাউন্টে একটি ভাঙা হৃদয়ের ইমোজি শেয়ার করেছিলেন। বিশ্বকাপের ফাইনালে একটুর জন্য পাকিস্তানের পরাজয়ে তার হৃদয় ভেঙেছে, এমনটাই বোঝাতে চেয়েছিলেন তিনি। তবে তার এই টুইটের জবাব দিতে গিয়ে ভারতীয় ক্রিকেটার মোহম্মদ সামি লিখেছেন, ‘দুঃখিত ভাই… এটাকে কর্ম বলে।’ শামির এই জবাবে রেগে যান শোয়েব আখতার। আর এই দুই তারকার টুইট বিতর্ক রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি সাধারণ ক্রিকেটপ্রেমীরাও নানা ধরনের মন্তব্য রাখছেন দুই ক্রিকেটারের টুইট বার্তাকে উদ্দেশ্য করে।

আপনাদের জানিয়ে রাখি, ইংল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচে পাকিস্তান দলকে ৫ উইকেটে হারের মুখে পড়তে হয়েছে। প্রথমে ব্যাটিং করে পাকিস্তান জয়ের জন্য ইংল্যান্ডকে ১৩৮ রানের লক্ষ্যমাত্রা দেয়, যা ইংল্যান্ড ৫ উইকেট হাতে রেখে সহজে তুলে নেয়। দলের জন্য জয় সূচক ইনিংস খেলেন ইংলিশ তারকা অলরাউন্ডার বেন স্ট্রোকস। অন্যদিকে, পাকিস্তানের হয়ে বড় ইনিংস খেলতে পারেননি কোনো ব্যাটসম্যান। সর্বোচ্চ ৩৮ রান করেন শান মাসুদ। উল্লেখ্য, এটি ইংল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা। এর আগে ২০১০ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জিতেছিল সাবেক ওডিআই চ্যাম্পিয়ন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026