অফবিট

সানিয়া মির্জার সঙ্গে সম্পর্কে ভাঙন, পাকিস্তানি অভিনেত্রীকে বিয়ে করলেন শোয়েব মালিক

2023 সাল থেকে প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জা (Sania Mirza)-র সাথে পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক (Shoaib Malik)-এর বিবাহ বিচ্ছেদের জল্পনা শোনা যাচ্ছিল। তবে শোয়েব বা সানিয়া কেউই এই বিষয়ে মুখ খোলেননি। কিন্তু সকলকে চমকে দিয়ে 20 শে জানুয়ারি সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ল শোয়েবের সাথে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদ (Sana Javed)-এর ছবি। শোয়েবকে বিয়ের পর সানা ইন্সটাগ্রামে তাঁর নাম পরিবর্তন করে লিখেছেন সানা শোয়েব মালিক। সৌদি আরবের জেদ্দায় সানার জন্ম হয়েছিল। একের পর এক পাকিস্তানি টেলিভিশন সিরিয়াল ও টেলিফিল্মে অভিনয় করে সানা হয়ে উঠেছেন যথেষ্ট জনপ্রিয়।

2023 সালের মার্চ মাসে সানাকে জন্মদিনের শুভেচ্ছা জানান শোয়েব। এরপর থেকেই তাঁদের সম্পর্কের জল্পনা শুরু হয়। সম্প্রতি সানিয়ার অদ্ভুত সোশ্যাল মিডিয়া পোস্ট তাঁদের সম্পর্ক নিয়ে তুলে দেয় প্রশ্ন। সানিয়া লিখেছিলেন, বিয়ে ও বিবাহ বিচ্ছেদ যথেষ্ট কঠিন। 2010 সালে একপ্রকার পরিবারের বিরোধিতা শোয়েবকে বিয়ে করেছিলেন সানিয়া। এরপর থেকে দুবাইয়ে থাকতেন তাঁরা। শোয়েবের সাথে সানিয়ার সম্পর্কের রসায়ন সকলকে মুগ্ধ করেছিল। যথেষ্ট সুখী দম্পতি হিসাবেই পরিচিত ছিলেন তাঁরা।

তবে গত বছর সানার সাথে একটি কমার্শিয়াল অ্যাডের শুটিংয়ের পর থেকেই শোয়েবের সাথে অভিনেত্রীর সম্পর্কের গুঞ্জন তৈরি হয়েছিল। কিন্তু সেই সময় তা অস্বীকার করেছিলেন শোয়েব। শোয়েবের সাথে সানার বিয়ের ছবি নেটদুনিয়ায় ভাইরাল হতেই সানিয়ার পিতা ইমরান মির্জা (Imran Mirza) এটিকে ‘খুলা’ বলে সম্বোধন করেন। ‘খুলা’-র অর্থ হল যখন একজন মুসলমান নারী নিজের তরফ থেকে তাঁর বৈবাহিক সম্পর্কের ইতি ঘটান। অপরদিকে এটি সানারও দ্বিতীয় বিয়ে। এর আগে গায়ক উমর জয়সওয়াল (Umar Jaiswal)-এর সাথে তাঁর বিয়ে হয়েছিল। তবে করোনা অতিমারীর সময় তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।

Sourish Das

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026