সোশ্যাল মিডিয়ার এই যুগে প্রতি মুহূর্তে ভাইরাল হচ্ছে একের পর এক ভিডিও। বিশেষ করে মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ভিডিওগুলি মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আমরা আপনাদের বলি, সোশ্যাল মিডিয়ার সৌন্দর্যে বিগত কয়েক বছরে ভাইরাল হয়েছেন একাধিক সাধারণ মানুষ। রানু মন্ডল থেকে শুরু করে ভুবন বাদ্যকর, প্রত্যেকেই জনপ্রিয়তা অর্জন করেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যারা নিজেদের কর্মকাণ্ডের জন্য বর্তমানে পরিণত হয়েছেন সোশ্যাল মিডিয়া সেন্সেশনে।
তবে বাকি সবাইকে পেছনে ফেলে রীতিমতো সেলিব্রেটিতে পরিণত হয়েছেন এক পথ-দোকানদার। নিজের অবাস্তব আবিষ্কারের মাধ্যমে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আলোচিত হচ্ছেন। কয়েকদিন আগে এক ফুড ব্লগার নিজের কনটেন্ট বানাতে গিয়ে বিরল একটি খাদ্য আবিষ্কার করেন। যা বর্তমানে সোশ্যাল মিডিয়া প্রেমীদের আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।
আপনারা নিশ্চয়ই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরোটা খেয়েছেন। আলুর পরোটা থেকে শুরু করে মটর শুটির, সব কিছুর স্বাদ আস্বাদন করেছেন। তবে কখনো কি ডিজেলে ভাজা টেস্টি পরোটা খেয়েছেন? এবার এই অসম্ভবকে সম্ভব করেছে এক পথ দোকানদার। যার ভিডিও বর্তমানে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
ওই ফুড ব্লগারের ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার ধারে দাঁড়িয়ে পরোটা তৈরি করছেন একজন দোকানদার। যিনি দাবি করছেন, বিগত ৩৫ বছর ধরে ডিজেল দিয়ে পরোটা তৈরি করছেন তিনি। আর এই পরোটা খাচ্ছেন হাজার হাজার মানুষ। তিনি বলেন, প্রতিদিন কয়েকশ মানুষ খেতে আসে তার এই পরোটা। তবে যদি ডিজেলের ভাজা পরোটা নিয়ে কারোর কোন আপত্তি থাকে তবে তিনি থানায় অভিযোগ করতে পারেন। তবে এই ভিডিওটি এক্স-হ্যান্ডেলে দেখার পর অনেকেই দাবি করছেন,”অবশেষে ক্যান্সারের মহা-ঔষধ আবিষ্কার হয়ে গেল”।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…