দেশ

মুম্বাইয়ে করোনা রোগীদের পাশেই রাখা প্লাস্টিকে মোড়া মৃতদেহ, সেখানেই চলছে চিকিৎসা

কয়েকদিন আগে কলকাতার এম আর বাঙুর হাসপাতালে মৃতদেহের সাথে চিকিৎসাধীন রোগীদের রাখার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেলো মুম্বইয়ের একটি হাসপাতালে। মুম্বইয়ের সিয়ন হাসপাতালের একটি ভিডিও গতকাল টুইটারে ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একের পর এক মৃতদেহ ছড়ানো আছে হাসপাতালের ওয়ার্ডে, আর তার পাশেই চিকিৎসা চলছে করোনার রোগীদের। সেখানে রোগীদের আত্মীয়রাও আছে, তারা এদিক ওদিক ঘুরেও বেড়াচ্ছে। চাঞ্চল্যকর এই ভিডিওটি সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে, প্রশ্নের মুখে পড়েছে মহারাষ্ট্র সরকার।

মহারাষ্ট্রের বিজেপি নেতা নীতেশ রানে গতকাল টুইট করেন ভিডিওটি। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের পুরুষ ওয়ার্ডে একের পর এক মৃতদেহ ছড়িয়ে আছে। সেগুলো সব কালো পলিথিন দিয়ে মুড়ে রাখা। সহজেই অনুমান করা যাচ্ছে মৃতদেহ গুলি করোনা আক্রান্তদের। মৃতদেহের পাশেই চিকিৎসা চলছে করোনা রোগীদের, এবং সেই একই জায়গায় ঘোরাঘুরি করছেন রোগীর আত্মীয় এবং চিকিৎসকরা। ভিডিওটি ভাইরাল হতেই হইচই পড়ে যায় নেট দুনিয়ায়। ওই বিজেপি নেতা জানিয়েছেন, তাদের এক কর্মী হাসপাতালে গিয়েছিলেন। সেখানে গিয়ে এই অবস্থা দেখে তিনি ভিডিওটি করেন।

বিজেপি নেতা আরও জানিয়েছেন, ভিডিওটি বৃহন্মুম্বই পুরনিগম ও মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। যদিও তাদের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরে এই বিষয়ে হাসপাতালের ডিন প্রমোদ ইনগালে বলেন, “করোনায় মারা যাওয়ার ফলে রোগীর আত্মীয়রা মৃতদেহ গুলি নিয়ে যেতে রাজি হয়নি। তাই ওখানে পড়েছিল। দেহগুলি আমরা সরিয়ে দিয়েছি।” দেহগুলি মর্গে কেন রাখা হয়নি এই প্রশ্নের উত্তরে দিন বলেন, “হাসপাতালের মর্গে ১৫ টি জায়গা আছে, যার মধ্যে ১১ টি ভর্তি। ফলে অতগুলো মৃতদেহ একসাথে মর্গে রাখা সম্ভব ছিলনা।” দেশের মধ্যে মহারাষ্ট্রেই এখনো পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ। সেখানেই এমন ঘটনা যে যথেষ্টই চিন্তার ভাঁজ ফেলেছে সাধারণ মানুষের কপালে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026