নিউজ

শনিবার থেকে শহরের রাস্তায় নামছে শপিং বাস, কোথায় এবং কিভাবে চলবে জেনে নিন বিস্তারে

আর কিছুদিন পরই আসতে চলেছে বাঙ্গালীদের সবথেকে বড় উৎসব দুর্গোৎসব। তার প্রস্তুতির জন্য তোড়জোড় করতে এখন ব্যস্ত হয়ে উঠেছে আপামর বাঙালি। বাঙালির প্রাণকেন্দ্রগুলি এই কারণেই কলকাতার পুজোর আগে একেবারে জমজমাট হয়ে উঠেছে। গরিয়াহাট, হাতিবাগান, ধর্মতলা, বড়বাজারের মতো হোলসেল মার্কেটে যেন তিল ধারনের জায়গা নেই। দূর দূরান্ত থেকে সস্তায় শপিং করতে এখানে আসেন বহু মানুষ। তবে শুধুমাত্র এটাই তো হবে না ফিরতেও তো হবে। তাই ফেরার সময় হয় আসল সমস্যা। জিনিসপত্রের ব্যাগ নিয়ে ভিড় বাসে প্যাচপ্যাচে গরমে বাড়ি ফিরতে সমস্যায় পড়েন তারা। আর তাদের সাথে সাথে এই সমস্যায় পড়ে নিত্যযাত্রীরা।

তাই এবারে সেই সমস্যা সমাধান করতে রাজ্য পরিবহন দপ্তরের উদ্যোগে আগামী শনিবার থেকে কলকাতার রাস্তায় চলতে শুরু করেছে বিশেষ শপিং বাস। চলতি মাসের ১০ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত কলকাতায় তিনটি জোনে এই বাস চলবে। বড়বাজার, ধর্মতলা এবং নিউমার্কেট জোনের জন্য ধর্মতলা থেকে এই বাস চলবে। হাতিবাগান মার্কেটের জন্য নির্দিষ্ট জোন হলো শ্যামবাজার এবং তৃতীয় জোন হল গড়িয়াহাট। অর্থাৎ শহরের বিভিন্ন প্রান্ত থেকে শপিং করতে আসা যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে এই স্পেশাল বাস।

জানা যাচ্ছে বেলা বারোটা থেকে রাত নটা পর্যন্ত এই বাস চলাচল করবে। ব্যারাকপুর কোর্ট, ডানলপ, হাওড়া স্টেশন, পর্ণশ্রী, বেহালা চৌরাস্তা সহ একাধিক এলাকার উপর দিয়ে এই বাস চলাচল করবে। ধর্মতলা আগামী বাস পাওয়া যাবে হাওড়া স্টেশন থেকে এবং ধর্মতলায় পৌঁছে এই বাস দাঁড়াবে গ্র্যান্ড হোটেলের বিপরীতে। বালিগঞ্জ বাস টার্মিনাস থেকে গড়িয়া হাটের বাস পাওয়া যাবে এছাড়াও বাগবাজার থেকে পাওয়া যাবে শ্যাম বাজারের বাস।

পশ্চিমবঙ্গের সরকারি পরিবহন সংস্থা ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন ২৫ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতার বিভিন্ন রাস্তায় মোট কুড়িটি বাস চালাবে। সাধারণ নন এসি বাসের ভাড়া মতোই এই বাসের ভাড়া হতে চলেছে বলে জানিয়েছে wbtc। পুজোর মৌসুমে যাতে আপনাদের শপিং করতে কোন সমস্যা না হয় তার জন্যই এই নতুন ব্যবস্থা নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026