নিউজ

মধ্যরাতে চলল গুলি, ফের অশান্ত জামিয়া

২৪ ঘন্টা পার হতে না হতেই ফের গুলি চলার ঘটনা। সিএএ বিরোধী বিক্ষোভে আবার জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে চলল গুলি। রবিবার বিশ্ববিদ্যালয়ের ৫ নং গেটের কাছে ঘটনাটি ঘটেছে। গত বৃহস্পতিবার জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় পুলিশের সামনে আন্দোলনরত পড়ুয়াদের লক্ষ্য করে গুলি চালায় গোপাল নামের এক কিশোর। ওই ঘটনায় একজন ছাত্র জখম হন। যদিও রবিবার মধ্যরাতে ঘটনায় হতাহতের কোন খবর মেলেনি। জামিয়া কো অর্ডিনেশন কমিটি তরফে জানানো হয়েছে স্কুটারে করে দুজন আক্রমণকারী অন্ধকারে গুলি চালিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বাড়ানো হল খরচ, বছরে ৬০০ কোটি টাকা

জামিয়ায় গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত কিশোর গোপাল নিজেকে রাম ভক্ত বলেছে, চরমপন্থী ভাবনায় প্রভাবিত হয়ে সে এ কাজ করেছে বলে জানায়। গত দু’বছরে সোশ্যাল মিডিয়ায় উত্তেজক পোস্ট পড়ার পাশাপাশি অনলাইনে বক্তব্য শোনা এবং নিজেও নানা পোস্ট শেয়ার করত বলে জানিয়েছে তদন্তকারী অফিসারদের। শনিবার শাহীনবাগে সংশোধনী নাগরিকত্ব আইনের বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে গুলি চালানো হয়েছিল। এরপর রোববার রাতে আবার আক্রমনাত্মক পরিস্থিতি জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026