Shraddha Kapoor: কালো হাই থাই স্লিটেড পোশাকে উপচে পড়ছে যৌবন, শ্রদ্ধা কাপুরের নজরকাড়া ছবি ভাইরাল

বর্তমান যুগে বলিউডের অন্যতম জনপ্রিয় প্রথম সারির তরুণ অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বলিউডের অন্যতম নামি খলনায়ক শক্তি কাপুরের মেয়ে তিনি। ২০১০ সাল থেকে অভিনেত্রী হিসেবে নিজের পথ চলা শুরু করেন অভিনয় ইন্ডাস্ট্রিতে। ‘তিন পাত্তি’ তার ডেবিউ ফিল্ম ছিল। সেই শুরু, তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। এরপর ‘আশিকি ২’, ‘এক ভিলেন’, ‘হাফ গার্লফ্রেন্ড’, ‘স্ত্রী’, ‘এবিসিডি’, ‘এবিসিডি ২’এর মতো একাধিক জনপ্রিয় হিট ছবিতে অভিনয় করে গিয়েছেন শ্রদ্ধা। বর্তমান যুগে তার ভক্তের সংখ্যাও নেহাতই হাতেগোনা নয়।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতাতেও ভালই সক্রিয় তিনি। প্রায়ই নিজের একাধিক ঝলক শেয়ার করে থাকেন নিজের অনুরাগীদের মাঝে। খুব স্বাভাবিকভাবেই সেই ঝলক নজর এড়ায় না নেটজনতার। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। উল্লেখ্য, বেশ কিছুসময় আগে নিজের একটি বোল্ড ফটোশুটের ঝলক শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী। এই মুহূর্তে সেই ঝলকের সূত্র ধরেই চর্চিত শক্তি কন্যা।

সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ছবিতে অভিনেত্রীকে কালো পোশাকে দেখা গিয়েছে। ওয়ান সাইডেড ফুলস্লিভ, হাই থাই স্লিটেড পোশাকে এদিন সেজেছিলেন তিনি। খোলা চুলে, নুড মেকাপে ছিলেন তিনি। স্মোকি আই মেকাপে কানে পরেছিলেন মানানসই দুল। পায়ে পরেছিলেন স্টিলেটোও। তার চোখে মুখে ছিল আবেদনের ছাপ স্পষ্ট। আর এই লাস্যময়ী রূপেই ক্যামেরার সামনে দিয়েছিলেন একাধিক পোজ, যা খুব স্বাভাবিকভাবেই উষ্ণতা ছড়িয়েছে গোটা নেটদুনিয়ায়। মুগ্ধ করেছে ভক্তদেরও। আপাতত নিজের সেই ভাইরাল হওয়া বোল্ড লুককে কেন্দ্র করেই পুনরায় সোশ্যাল মিডিয়ার পাতায় তাক লাগিয়েছেন অভিনেত্রী।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026