বলিউড

করোনা ভাইরাস প্রাণ কেড়ে নিল ‘আশিকি’-র সংগীত পরিচালক শ্রবণের, কান্নায় ভেঙ্গে পড়লেন নাদিম

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক শ্রবণ রাঠোর। তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় মিউজিক ডিরেক্টর জুটি নাদিম শ্রবন এর একটি স্তম্ভ। ৬৬ বছর বয়সে স্ত্রী এবং পুত্রকে রেখে চলে গেলেন শ্রবণ রাঠোর। তার মৃত্যুতে সভাপতি শোকের ছায়া নেমে এসেছে সংগীত জগতে। তার মৃত্যুতে ভেঙে পড়েছেন এই জুটির আরেক স্তম্ভ নাদিম সাইফি। শ্রবণ এর মৃত্যুর পরে নাদিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমার শ্রবণ আর নেই!”

বেশ কিছুদিন আগে করোনাভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শ্রবণ রাঠোর। তার শরীরে একাধিক রোগ থাকার কারণে পরিস্থিতি বেশ কিছুটা জটিল ছিল। শুধু তিনি নন তার স্ত্রী এবং পুত্র আলাদা একটি হাসপাতালে রয়েছেন। তারা দুজনেই করোনাভাইরাস পজিটিভ। পুত্র সঞ্জীব রাঠোর নিজেও একজন সঙ্গীত পরিচালক।

নব্বইয়ের দর্শকের নাদিম সাইফি এবং শ্রবণ রাঠোর একসাথে নাদিম শ্রবন নামক একটি সংগীতপরিচালক জুটি হিসেবে কাজ করতেন। সাজান, সড়ক, পরদেশ এবং আশিকি এর মত বেশ কিছু ছবিতে এরা দুজন সঙ্গীত পরিচালনার কাজ করেছেন। কিন্তু টি – সিরিজ কর্ণধার গুলশান কুমারের মৃত্যুর পর এই জুটির যাত্রাপথ ভঙ্গ হয়ে যায়। গুলশানের মৃত্যুর অন্যতম অভিযুক্ত হিসেবে নাম ওঠে নাদিমের। তখন গ্রেপ্তারি থেকে বাঁচার জন্য তিনি ইংল্যান্ডে পালিয়ে যান।

শ্রবণ এর মৃত্যুর খবর পাওয়ার পর নাদিম নিজেও অত্যন্ত ভেঙে পড়েছেন। সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, “এমনই এক পরিস্থিতির মধ্যে আছি যে তার পরিবারের পাশে গিয়ে দাঁড়াতে পারছি না।। আমার ভাইকে শেষবারের মতো দেখতে পারলাম না। আমরা দুজনে একসাথে বড় হয়েছি। দুজনের যোগাযোগ কখনো বিচ্ছিন্ন হয়নি। সে আর নেই।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026