বিনোদন

৬০০ পর্ব পার! সত্যিকারের ‘রহিত সেন’কে পাওয়ার জন্য অপেক্ষা করছেন ‘শ্রীময়ী’

দেখতে দেখতে ছয়শো পর্ব পার করে গেল ‘ শ্রীময়ী’। ‘শ্রীময়ী’-র ‘রোহিত সেন’, ‘জুন আন্টি’ ও ‘শ্রীময়ী’-র লড়াই দেখতে রীতিমতো টিভির রিমোট নিয়ে কাড়াকাড়ি পড়ে যায় ঘরে ঘরে। ‘শ্রীময়ী’ ইন্দ্রাণী হালদার (Indrani haldar)জানিয়েছেন, ইংলিশ মিডিয়াম স্কুলের টিচাররাও মোবাইলে ‘শ্রীময়ী’ দেখেন। এর মধ্যেই আবার ‘রোহিত সেন’ টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury)-র জন্য এসে গেছে দু-দুটি বিয়ের সম্মন্ধ।

জীবনের বিভিন্ন রঙ ও চমকের মধ্যে দিয়ে ‘শ্রীময়ী’ পেরিয়ে গেল ছয়শো পর্বের মাইলস্টোন। আনন্দের চোটে ইন্দ্রাণী বলেই বসলেন, লীনা গঙ্গোপাধ্যায় (Leena Ganguly) তাঁকে কবে সত্যিকারের রোহিত সেন এনে দেবেন, তিনি সেই অপেক্ষা করছেন। অবশ্য ইন্দ্রাণী নিছক মজার ছলে এই কথা বলেছেন। শ্রীময়ীর ছয়শো পর্বের সেলিব্রেশনে উপস্থিত ছিলেন লীনা গঙ্গোপাধ্যায় (Leena Ganguly), শৈবাল বন্দ্যোপাধ্যায় (saibal bandyopadhyay), ইন্দ্রাণী হালদার (Indrani haldar), ঊষসী চক্রবর্তী (Ushashi chakraborty), সুদীপ মুখোপাধ্যায় (sudip mukhopadhyay), সপ্তর্ষি মৌলিক (saptarshi moulik), ঐশী ভট্টাচার্য (oishi bhattacharya) এবং টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury)।

লীনা গঙ্গোপাধ্যায়ের চিত্রনাট্য সবসময়ই ঘরের কোণে লুকিয়ে থাকা মেয়েদের সুপ্ত বাসনার কথা তুলে ধরেছে। এই মুহূর্তে বাংলা ছাড়াও হিন্দি সহ মোট ছয়টি ভাষায় ‘শ্রীময়ী’-র রিমেক চলছে। লীনা বললেন, এই প্রথম একটি ধারাবাহিক ছয়শো পর্ব অতিক্রান্ত করেও তার টিআরপির মান বজায় রেখেছে। টোটা জানালেন, ‘শ্রীময়ী’ দেখতে না পেলে টোটার স্ত্রী, মা ও শাশুড়ি রীতিমত রেগে যান। প্রকৃতপক্ষে গতে বাঁধা গল্পের বাইরে গিয়ে তৈরী হয়েছে ‘শ্রীময়ী’। শৈবাল স্বীকার করলেন, ‘শ্রীময়ী’-র ব্যবসায়িক সাফল্য সম্পর্কে তাঁর মনে যথেষ্ট আশঙ্কা ছিল। কিন্তু দর্শকদের গ্রহণযোগ্যতা তাঁকে আরও আশাবাদী করে তুলেছে। কিছুদিন আগেও গুজব রটেছিল ‘শ্রীময়ী’ নাকি বন্ধ হয়ে যেতে বসেছে। কিন্তু শত্রুর মুখে ছাই দিয়ে নিজেকে প্রমাণ করেছে ‘শ্রীময়ী’। পরবর্তীকালে কি শ্রীময়ী ও রোহিত সেন একসঙ্গে জীবনসাথী হয়ে পথ চলছেন? রহস্যময় হাসি হেসে লীনা শুধু বললেন,’দেখা যাক!’

Anirban Kundu

Recent Posts

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026

সরকারি অফিসে ছুটতে হবে না! বাড়িতে বসেই অনলাইনে করুন নতুন রেশন কার্ডের আবেদন

রেশন কার্ড এখন শুধু ভর্তুকি মূল্যে খাদ্যশস্য পাওয়ার মাধ্যম নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সরকারি পরিচয়পত্র…

June 7, 2026

এই যোগ্যতা না থাকলে মিলবে না যুবশক্তি ভরসা কার্ডের ৩০০০ টাকা! কবে শুরু হবে আবেদন?

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় সুখবর। অন্নপূর্ণা ভাণ্ডারের পর এবার আলোচনায় এসেছে যুবশক্তি ভরসা কার্ড।…

June 7, 2026

রাজ্যের সব মাদ্রাসা নিয়ে বড় সিদ্ধান্ত! পূর্ণাঙ্গ তথ্যের রিপোর্ট চাইল নবান্ন

রাজ্যের সমস্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিল নবান্ন। সংখ্যালঘু বিষয়ক ও…

June 6, 2026

প্রতি মাসে ৫০০০ টাকা পেনশনের সুবিধা, তবুও অটল পেনশন যোজনা ছাড়লেন ১ কোটির বেশি গ্রাহক!

দেশের জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির মধ্যে অন্যতম অটল পেনশন যোজনা (APY)। অবসর জীবনে নিশ্চিত মাসিক…

June 6, 2026