খেলা

ম্যাচের নায়ক শ্রেয়স আইয়ার, কিভাবে দলকে জেতালেন জানালেন নিজেই

ভারতীয় ব্যাটিং অর্ডারের গুরুত্বপূর্ণ একটি পজিশন চার নম্বরে কেন তিনি উপযুক্ত তা প্রথম টি-টোয়েন্টিতে আরও একবার প্রমাণ করে দিলেন শ্রেয়স আইয়ার। অকল্যান্ডের ইডেন পার্কে ৪ নম্বরে ব্যাট করতে নেমে আইয়ারের ২৯ বলে অপরাজিত ৫৮ রানের ইনিংস ভারতকে এক ওভার বাকি থাকতেই ২০৪ রানের লক্ষ্য তাড়া করতে সক্ষম করে তোলে। মুম্বাইয়ের এই ডানহাতি ব্যাটসম্যান ব্যাখ্যা করেছেন যে ভারত কীভাবে ২০০ এর বেশি রান অনায়াসে তাড়া করতে সক্ষম হয়।

“আমাদের একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ দরকার ছিল। মাঠটি যেহেতু ছোট ছিল তাই চার ওভারের মধ্যে এই মাঠে ৫০ রান করা যায়। আমরা ওভারের একটি করে বাউন্ডারি মারব বলে ঠিক করেছিলাম এবং তারপরেই বোলাররা চাপে পড়ে যায়”।কোহলি (৪৫) এবং কে এল রাহুল (৫৬) রান করে পরপর আউট হওয়ায় ভারত চাপে যায়। তারপর ৪ নম্বরে ব্যাট করতে নেমে শ্রেয়স মনীশ পান্ডের(অপরাজিত ১৪) সাথে জুটি বেঁধে ম্যাচটি ভারতকে জিততে সাহায্য করেন। ১৯ তম ওভারে দুটি ছক্কা এবং একটি বাউন্ডারি মেরে ভারতকে কাঙ্খিত জয় এনে দেন।

আরও পড়ুন : প্রথম ম্যাচে জয় ভারতের, ম্যাচ জিতে প্রথমবার বিদেশের মাটিতে রেকর্ড গড়লো ভারত

শ্রেয়স আইয়ার ম্যাচের পর বলেছেন “ব্যাট করতে নামলে সবসময় আমার লক্ষ্য থাকে ম্যাচ জিতিয়ে আসা। বিরাট ভাই, রোহিত ভাইয়ের মতো খেলোয়াড় যারা ম্যাচ জিতিয়ে আসে তাদের সাথে থাকতে থাকতে এটা শিখেছি আমি। তারপর ছয় মেরে দলকে জেতানোর জন্য আমি খুব খুশি, আমার এই ইনিংস ও ম্যাচ আমি অনেকদিন মনে রাখব। দলের জয়ে অবদান রাখতে পেরে আমি অত্যন্ত আনন্দিত”।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026