খেলা

Shreyas Iyer: আইপিএল নিলামের সময় নিজের হৃদ স্পন্দন শুনতে পাচ্ছিলাম

২০২২ আইপিএল (2022 IPL) শুরুর আগে দু’বারের আইপিএল খেতাব জয়ী দল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) অধিনায়ক হিসেবে তরুণ ব্যাটার শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) বেছে নিয়েছে। এরপর সোমবার কেকেআর অধিনায়ক হিসেবে প্রথমবার নিজের বক্তব্য রাখেন তিনি। মুম্বইকর এই ব্যাটার জানান, কেকেআরের অধিনায়কের পদে আসীন হয়ে তাঁর ঠিক কেমন লাগছে? মুম্বইকর এই ব্যাটারের কথায়, ‘শেষ পর্যন্ত আমায় কেকেআর দলে নেয় এবং সেই অনুভূতি দুর্দান্ত। কেকেআরের সমৃদ্ধশালী ইতিহাসের কথা মাথায় রেখে সেই দলের অংশ হতে পেরে আমি অত্যন্ত গর্বিত বোধ করছি’।

নাইট রাইডার্সের স্কোয়াডে ছিলেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু এরপরেও দেশের খেলোয়াড়ের ওপর ভরসা রেখে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) -এর হাতেই নেতৃত্বভার তুলে দিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এর আগে আইপিএলে দিল্লি ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্ব করে সবার নজর কেড়েছিলেন ২৭ বছরের শ্রেয়স। ক দিন আগে যখন ১২.২৫ কোটি টাকায় মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়সকে দলে নিয়েছিল শাহরুখ খানের দল, তখনই মনে হচ্ছিল তাঁর হাতেই নেতৃত্বভার তুলে দেওয়া হতে পারে। সেটাই হল।

এর আগে দিল্লি ক্যাপিটালস দলকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন শ্রেয়স। চোটের কারণে তিনি গত IPL-এর প্রথম পর্ব খেলেননি, তখন অধিনায়কত্বের ভার তুলে দেওয়া ঋষভ পন্থকে। এরপর দ্বিতীয় লেগেও ঋষভের উপরেই ভরসা রাখে ম্যানেজমেন্ট। আগামীতেও ঋষভের উপরেই ভরসা রাখার কথা জানায় দিল্লি। এরপরই দল ছাড়ার সিদ্ধান্ত নেন শ্রেয়স। কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব পেয়ে এদিন শ্রেয়াস আইয়ার জানান,’মেগা নিলামের সময় বুকের হৃদপিন্ডের শব্দ শুনতে পাচ্ছিলাম। প্রথম থেকেই আমার জন্য লড়াই করেছে কলকাতা নাইট রাইডার্স। এই দলের অংশ হতে পেরে সত্যি আমি গর্বিত। পূর্বের মহান ক্রিকেটারদের ধারক বাহক হিসেবে কাজ করবো আমি।’

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026