বিনোদন

দুঃস্থ কোভিড আক্রান্তদের করোনার ওষুধ দিলেন সকলের প্রিয় ‘নোয়া’

করোনা পরিস্থিতিতে দেশের অবস্থা সঙ্কটজনক। করোনার দ্বিতীয় পর্যায়ে রীতিমতো বেহাল সারা ভারতবর্ষ। করোনার এই দ্বিতীয় ঢেউতে ছোট থেকে বড় কেউ রেহাই পায়না। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে তিন লক্ষের বেশি মানুষ করোনাতে সংক্রামিত হচ্ছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। দৈনিক মৃত্যুর হার এখন ৪হাজার ছড়িয়েছে। চারিদিকে শুধু নানা আর্তনাদ, যন্ত্রণা, বুক ফাটা কান্না, মৃতদেহের স্তূপ, আর সাড়ি সাড়ি গণচিতার আগুন জ্বলে উঠছে।

এই সময় অনেক তারকা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কেউ হাসপাতালের খোঁজ দিচ্ছেন তো কেউ আবার অক্সিজেনের খোঁজ দিচ্ছেন। কিন্তু গ্ল্যমার জগতের মানুষ খুব কমই আছে যারা মাঠে নেমে কাজ করছেন। আবার কোনো তারকা নিজের সাধ্যমতো করোনা রোগীর মুখে খাবার তুলে দিচ্ছেন। দেশে কোভিড পরিস্থিতি দিন দিন আরো ভয়াবহ উঠছে। আর এখন মানুষকে মানুষের পাশে এসে লড়তে হবে। ভয় না পেয়ে মনের জোড়ে এগিয়ে যেতে হবে। এবার কোভিড পরিস্থিতিতে এগিয়ে এলেন দেশের মাটি ধারাবাহিকের নোয়া।

গত এপ্রিল মাসে কোভিড আক্রান্ত হয়েছে নোয়া ওরফে শ্রুতি দাস। করোনাকে হারিয়ে এখন পুরোপুরি সুস্থ অভিনেত্রী। তবে শ্রুতির কাছে করোনার অতিরিক্ত কিছু ওষুধ বেচে গিয়েছে। আবার কয়েকটি ওষুধের ডোজ আলসেমি করে খাননি। এই ওষুধগুলি এখন অভিনেত্রীর কোনো কাজে আসবেনা তাই তিনি গরীব অসহায় করোনা রোগীদের দিয়ে দিতে চান। অনেকেই কোভিড আক্রান্ত আছেন যাদের পয়সার অভাবে সঠিক ওষুধ কিনতে পারছেননা।

তাই শ্রুতি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বেচে থাকা ওষুধগুলির ছবি শেয়ার করে শ্রুতি লিখেছেন, যদি কোনো ব্যক্তির এই ওষুধগুলি প্রয়োজন হয়, তাহলে সে যেন তাঁর ইনবক্সে ডাক্তারের প্রেসক্রিপশনের ছবি পাঠান তাহলেন তাঁকে ওষুধগুলি দেবেন অভিনেত্রী। এই ছবি শেয়ার করার সাথে সাথে অনেকেই কমেন্ট করে জানান তাদের এই ওষুধের কথা। শ্রুতির এই উদ্যোগ নেটিজেনদের একাংশ বেশ প্রশংসা করেছেন।

সম্প্রতি স্টার জলসার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা মেয়ের পুরষ্কার নিজের নাম করে নিয়েছিলেন অভিনেত্রী শ্রুতি দাস। করোনা আক্রান্ত হওয়ার জন্য বেশ কিছুদিন ধারাবাহিকে অনুপস্থিত থাকলেও ফের নোয়া হয়ে সেটে ফিরেছেন শ্রুতি। করোনার সব প্রটোকল মেনেই চলছে দেশের মাটি ধারাবাহিকের শ্যুটিং। আর সেটে ফিরে অভিনেত্রীও বেশ খুশি। করোনায় অসুস্থ থাকাকালীন বাড়িতে হোম কোয়ারেন্টিং এর সময় রোগের চেয়ে গৃহবন্দী থাকায় বেশি কষ্ট পেয়েছিলেন। তবে রিপোর্ট নেগেটিভ হতেই তিনি সেই আনন্দ নিজের অনুগামীদের সাথে ভাগ করেছিলেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026