বিনোদন

নতুন বছরের আগেই সোশ্যাল মিডিয়ায় খুশির খবর দিল অভিনেত্রী শ্রুতি

এই মুহূর্তে ভারতে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ যা গতবারের তুলনায় মারাত্মক আকার ধারণ করেছে। দেশের একাংশ হাঁটছে লকডাউনের পথে। কিন্তু করোনা বিধি শিকেয় তুলে বাংলায় ভোটের গরম আবহাওয়ায় চলছে মিটিং-মিছিল। ফলে করোনা অতিমারী ক্রমশ ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গে। রাজ্যে একদিনে হচ্ছে রেকর্ড সংক্রমণ। এখনও অবধি প্রাপ্ত তথ্য অনুযায়ী মেডিক্যাল কলেজে করোনা রোগীদের জন্য পর্যাপ্ত বেডের অভাব দেখা দিয়েছে। করোনা সংক্রমণের কারণে এই মুহূর্তে চিন্তিত নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলি।

এর মধ্যেই গত 6 ই এপ্রিল অভিনেত্রী শ্রুতি দাস (Shruti das) সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা। শ্রুতি জানিয়েছেন 2 রা এপ্রিল হঠাৎই তিনি অসুস্থ বোধ করতে শুরু করলে তাঁর কোভিড টেস্ট করানো হয়। শ্রুতির কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। শ্রুতি জানান, 2 রা এপ্রিল ‘দেশের মাটি’-র সেটে কফি খাওয়ার সময় কফির কোনো স্বাদ বা গন্ধ না পাওয়ায় তাঁর সন্দেহ হয়েছিল। তিনি তখনই প্রোডাকশনকে পুরো ঘটনাটি জানান। এরপর মূল সেটের বাইরে কেবলমাত্র ডিওপি ও পরিচালকের উপস্থিতিতে শুটিং শেষ করে বাড়ি ফিরে কোভিড টেস্ট করান শ্রুতি। করোনায় আক্রান্ত হওয়ার ফলে বাড়িতেই কোয়ারেন্টিনে ছিলেন শ্রুতি।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সমস্ত বিধিনিষেধ মেনে কোভিড পজিটিভ হওয়ার মাত্র বারো দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠেছেন শ্রুতি। পরবর্তী করোনা রিপোর্ট নেগেটিভ আসতেই ফেসবুকে রিপোর্টের ছবি শেয়ার করে শ্রুতি লিখেছেন, করোনার সফর ছিল মনে রাখার মতো। আপাতত শ্রুতি কাজে ফিরতে চান। এই মুহূর্তে তিনি স্টার জলসার জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘দেশের মাটি’-তে ‘নোয়া’-র ভূমিকায় অভিনয় করছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026