এমনি খবর বর্তমানে প্রকাশ্যে এসেছে যেখানে বলা হয়েছে যে, ক্রিকেট জগতের উজ্জ্বল নক্ষত্র শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার নিজের জীবন সঙ্গী হিসেবে তরুণ ক্রিকেটার শুভমান গিলের গলায় বর-মাল্য প্রদান করেছেন। যার কারনে বর্তমানে সংবাদ শিরোনামের শীর্ষ স্থান দখল করে রয়েছেন ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকার। ভারতীয় জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অগণিত প্রশংসা কুড়িয়েছেন তিনি, থেকেছেন সর্বদা সংবাদ শিরোনাম। তবে প্রসঙ্গ এবার সম্পূর্ণ ভিন্ন।
বিশ্বের অন্যতম সেরা ধনী ক্রিকেটার শচীন টেন্ডুলকার এবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন তার একমাত্র কন্যা সারা টেন্ডুলকারের জন্য। সূত্রের খবর, চুপিসারে নাকি শচীন কন্যা সারা টেন্ডুলকার বর্তমান সময়ের উঠ্তি তরুণ ক্রিকেটার শুভমান গিলকে স্বামী হিসেবে গ্রহণ করেছেন। আমরা এমন বলছি এর কারণ অবশ্য আর কিছুই নয়, আপনি বর্তমান সময়ে যদি Google-এ শুভমান গিলের স্ত্রীর নাম সার্চ করেন তবে আপনার সামনে ভেসে উঠবে সারা টেন্ডুলকারের নাম। আর এখান থেকেই ধারণা করা হচ্ছে, চুপিসারে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই দুজন।
ইতিপূর্বে বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে সারা টেন্ডুলকার এবং শুভমান গিলের মধ্যে সম্পর্ক নিয়ে সরব হয়েছেন নেট প্রেমীরা। বিভিন্ন সময় দুজনকে একত্রে দেখা গেছে সময় কাটাতে। এমনকি শুভমান গিলের ইনস্টাগ্রামেও হস্তক্ষেপ করেছেন সারা টেন্ডুলকার। তাছাড়া শুভমান গিলের বোনের সাথে ইনস্টাগ্রামেও বন্ধুত্ব রয়েছে শচীন কন্যার। এতকিছুর ওপর নির্ভর করে নেট পাড়ায় প্রায় দাবি করা হতো কোনো না কোনো ভাবে গভীর সম্পর্ক রয়েছে এই দুজনের মধ্যে।
বিষয়টি নিয়ে ইতিপূর্বে শচীন টেন্ডুলকারকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি জবাব দিয়েছিলেন, দুজনেই পূর্ণবয়স্ক, তাই দুজনের জীবনের সঠিক সিদ্ধান্ত তারা নিতে সক্ষম। শুভমান গিল অত্যন্ত মেধা সম্পন্ন একজন ক্রিকেটার। ভবিষ্যতে ক্রিকেটেই তার উন্নতি ঘটবে বলে আশা প্রকাশ করেছিলেন শচীন টেন্ডুলকার। আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে শুভমান গিল ভারতীয় দলের অংশ হিসেবে ইংল্যান্ড সফরে ব্যস্ত রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…