টলিউড

Raj-Subhasree: স্টিয়ারিং ধরেই শাশুড়ির সাথে ‘পরিণীতা’র গান ধরলেন শুভশ্রী, দৃশ্য ক্যামেরাবন্দি করলেন রাজ

টলিপাড়ায় রাজ-শুভশ্রীর রসায়ন শুরু থেকেই মিডিয়ার পাতায় চর্চিত। প্রায়ই একে অপরের প্রতি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ভালোবাসা জাহির করেন তারা। সম্প্রতি রাজ চক্রবর্তীর শেয়ার করে নেওয়া সাম্প্রতিক একটি ঝলককে কেন্দ্র করেই চলছে চর্চা।

পরিচালক-সাংসদ সম্প্রতি নিজের ইনস্টার পাতায় একটি রিল ভিডিও শেয়ার করে নিয়েছেন, যেখানে লাল টুকটুকে শাড়িতে স্টিয়ারিং হাতে গাড়ি চালাতে দেখা গিয়েছে শুভশ্রীকে। একেবারে বাঙালি সাবেকি বউয়ের সাজে ছিলেন তিনি। মাথায় খোপা, সিঁথিতে সিঁদুর, গায়ে সাবেকি গয়না ছিল তার। গাড়িতে রাজ চক্রবর্তী পরিচালিত শুভশ্রী ও হৃত্বিক অভিনীত ‘পরিণীতা’র ‘তোমাকে’ গানটি চলছিল। আর সেই গানের সাথেই শুভশ্রীকে সঙ্গ দেওয়ার জন্যই সামনের সিটে বসে গলা মিলিয়ে ছিলেন তার শাশুড়ি লীলা চক্রবর্তী। আর এই দৃশ্য দেখে চুপ করে বসে থাকতে পারেননি স্বয়ং রাজ, বাবাকে পাশে নিয়েই এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছিলেন তিনি।

উল্লেখ্য, অভিনেতার শেয়ার করা এই ঝলক তাদের বিয়ের পরপরই। কারণ সেইসময় পরিচালকের বাবা জীবিত ছিলেন। এমন ছোট ছোট মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখার অভ্যাস রয়েছে রাজের। তাই স্মৃতির পাতা ঘেঁটে সম্প্রতি এই ঝলক পরিচালক শেয়ার করা মাত্রই মন্তব্য করেছেন খোদ শুভশ্রী। জানিয়েছেন, এটি তার অন্যতম প্রিয় একটি মুহূর্ত। পরিচালকের মায়ের সাথে শুভশ্রীর সম্পর্ক মা-মেয়ের মতোই। অবশ্য তার একাধিক ঝলক পরিচালকের সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই মিলবে। কখনো পরিচালকের মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকেন অভিনেত্রী, আবার কখনো অভিনেত্রীর মাথায় হাত বুলিয়ে দেন লীলাদেবী। বলাই বাহুল্য, বাবার অবর্তমানে ছেলে, মা, স্ত্রীকে রীতিমতো আগলে রেখেছেন তিনি।

কাজের কথা বলতে গেলে বেশ কয়েকদিন আগেই শুভশ্রী অভিনীত ‘ইন্দুবালা ভাতের হোটেল’ মুক্তি পেয়েছে। ‘হইচই’এর এই ওয়েব সিরিজের সূত্র ধরেই ওয়েব প্ল্যাটফর্মে পা রাখলেন অভিনেত্রী। এই সিরিজে একটু অন্যধরনের চরিত্রেই দেখা মিলেছিল তার। একেবারে বয়স্ক এক ভদ্রমহিলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তার লুক থেকে অভিনয় সবটাই নজর কেড়েছে সকলের, কুড়িয়েছেন প্রশংসাও। পাশাপাশি রাজ ব্যস্ত রয়েছেন ‘প্রলয়’ নিয়ে। এই ছবির শুটিংয়ের একাধিক ঝলকও নিজেই শেয়ার করে নিয়েছেন তিনি। তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই সেই ঝলক নজরে আসবে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026