খেলা

খারাপ খবর! চোট পেয়ে হাসপাতালে ভর্তি শুভমন গিল

চিপক: চোট পেয়ে দিনরাতের টেস্টে (Test) অনিশ্চিত গিল (Subhman Gil), দলে ফিরতে পারেন পেস যুগল শামি-সাইনি (Shami-Saini)। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে সবচেয়ে বেশী ৩২৭ রানের ব্যাবধানে জিতিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত (India)। এদিকে টেস্ট (Test) জিতলেও আমেদাবাদে তৃতীয় টেস্টের আগে ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ওপেনার শুভমান গিলের চোট। যার জেরে আমেদাবাদে (Ahmedabad) পিঙ্ক বলে (Pink Ball) দিন-রাতের টেস্ট থেকে ছিটকে যাওয়ার সম্ভবনা হয়েছে তাঁর। আজ দিনের শুরুতেই বিবৃতি দিয়ে বিসিসিআই (BCCI) জানায়  দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন বাঁ-হাতে চোট পাওয়ার জন্য ফিল্ডিং করতে নামতে পারবেন না তিনি।

অগ্রিম সতর্কতা হিসেবে তাঁর স্ক্যানও করানো হয়। পরের ম্যাচে তিনি খেলবেন কি না, সে উত্তর শীঘ্রই মিলবে। তবে ভারতকে স্বস্তি দিচ্ছে অন্য একটি রিপোর্ট। সুত্রের খবর চোট সারিয়ে ও বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ম্যাচ ফিট হয়ে উঠেছেন দুই পেসার মহম্মদ শামি ও নভদিপ সাইনি। পিঙ্ক বলে শামির দলে ফেরানো অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ। অস্ট্রেলিয়া সফরের মাঝপথে হাতে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন শামি। প্রাথমিকভাবে জোর ধাক্কা খায় ভারতীয় শিবির। শামির মতো অভিজ্ঞ পেসার বাদ পড়ায় চাপেই পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া।

যদিও সে সময় নিজেকে দুর্দান্তভাবে মেলে ধরেন মহম্মদ সিরাজ। তবে ফিট হয়ে অবশেষে ফিরতে চলেছেন বাংলার পেসার। এমনটাই জানা যাচ্ছে। ব্রিসবেনে চোট পাওয়া নবদীপ সাইনিও নাকি পুরোপুরি ম্যাচ ফিট। আপাতত বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন তিনি। তাঁরও দলে যোগ দিতে কোনও বাধা নেই বলেই খবর। এদিকে আজ সিরিজে সমতা ফেরলেও আসন্ন পিঙ্ক বল টেস্টে সমানে সমানে লড়াই হবে দুই দলের। কারন দিনরাতের পিঙ্ক বলে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন অ্যান্ডারসন ও আরচার। কিন্তু প্রশ্ন উঠছে, সেক্ষেত্রে কোন দুই পেসারকে প্রথম একাদশে রাখা হবে?

বুমরাহকে বসিয়ে মহম্মদ সিরাজ ও ইশান্ত শর্মাকে খেলানো হয়েছে দ্বিতীয় টেস্টে। মোতেরায় তাই শামি ফিরলে হয়তো বসানো হবে সিরাজকে। তবে গিলের চোট কতটা গুরুতর, সে প্রশ্নও উঠছে। তৃতীয় টেস্টের দল ঘোষণা হলেই বিষয়টা পরিষ্কার হবে। টেস্ট সিরিজের পরই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। শোনা যাচ্ছে, শীঘ্রই সেই দলও ঘোষণা করবে বিসিসিআই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026