বিনোদন

Nanarupe Mahamaya: মহালয়ার ভোরে দুর্গা রূপে শুভশ্রী, কীভাবে মা দুর্গা সাজলেন অভিনেত্রী! রইলো ভিডিও

দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। ইতিমধ্যেই চারিদিকে পুজো পুজো গন্ধ রব। বৃষ্টি থামলেই, ঝকঝকে রোদ উঁকি দিয়ে আকাশে চকচক করছে সাদা মেঘের ভেলা। মা দুর্গা আসার অপেক্ষায় দিন গুনছে বাঙালি। পুজোর আগেই মহালয়া। আর মহালয়া মানেই মা আসার আনন্দ। যতই দুষ্টু করোনা চোখ রাঙানি দিক মায়ের আগমনে কোনো বাধা দিতে পারেনা৷ মায়ের আগমনে চারিদিক আনন্দমুখর হয়ে ওঠে। বর্তমানে রেডিয়ো মহালয়া শোনার পাশাপাশি টেলিভিশনের পর্দাতেও মহাময় দেখার প্রবনতা আছে। আর বাংলা প্রতিটি টেলিভিশন চ্যানেলে এই দিন দুর্গতিনাশিনীর দেখানো হয়।

তাই স্বভাবতই ওইদিন, রেডিয়োতে মহালয়া শোনার পর প্রায় প্রত্যেকেই টেলিভিশনের পর্দায় চোখ রাখেন মহালয়া দেখার জন্য। আর সকলের উৎসাহ থাকে কোন চ্যানেলে কে মা দুর্গা সাজছেন। প্রতিটি চ্যানেল তাদের বেস্ট দিয়ে প্রিয় নায়িকাকে দিয়ে মহালয়া উপস্থাপন করে থাকেন। জি বাংলায় মহিষাসুরমর্দিনীতে মা দুর্গা হচ্ছেন শুভশ্রী তা আগেই জানা গিয়েছিল। এবারে মা দুর্গার লুক সামনে এল।
তিনি আদ্যাশক্তি, আবার তিনিই সনাতনী সাজে মহিষাসুরমর্দিনী। প্রকাশ পেল দুর্গারুপে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি। সেখানে কখনও তিনি মমতাময়ী আবার কখনও রুদ্ররুপী।

এবার মহালয়ার বিহাইন্ড দ্য সিনের একটি ভিডও শেয়ার করা হয়েছে জি বাংলার সোশ্যাল মিডিয়ার পেজ। শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, কপালে তাঁর ত্রিনয়না আঁকা। নাকে নথ, পায়ে আলতা, গা ভর্তি সোনার গয়না, কপালে মুকুট, পরনে টুকটুকে লাল বেনারসী শাড়ি। এই ভিডিয়োতে কখনও অভিনেত্রী মেকআপ টাচ আপ করতে ব্যস্ত। আবার কখনও তিনি স্ক্রিপ্টে চোখ বুলিয়ে নিচ্ছেন। জি বাংলার ফেসবুক পেজে । সেখানেই শ্যুটিংয়ের নানান মেজাজে ধরা দিয়েছেন নায়িকা। অনুরাগীরাও বেশ পছন্দ করেছে।

মহালয়ার দিন জি বাংলার ‘নানা রুপে মহামায়া’ তে মা দুর্গা হয়ে শুভশ্রী অভিনয় করলেও এক অনুষ্ঠানে
দুর্গা মায়ের এই নানান রূপে দেখা পাওয়া যাবে। দেবীর নানা রূপ, যাতে দেখা মিলবে জি বাংলার টেলি অভিনেত্রীদের। জি বাংলায় ‘নানারূপে মহামায়া’ ৬ অক্টোবর ভোর ৫ টায় দেখা যাবে। এই দিন নারী শক্তির উদযাপন হতে চলেছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026