শনিবার সকালেই পুত্র সন্তানের জন্ম দিলেন শুভশ্রী। মা হলেন নায়িকা। রাজের পরিবারে বইছে খুশির হাওয়া। শনিবার সকালে একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয় এই শিশুর। এখনও পর্যন্ত পাওয়া খবরে, ভালো আছেন অভিনেত্রী ও সন্তান।
বেবি হওয়ার সঙ্গে সঙ্গে নামও ঠিক করে ফেলেছেন দম্পতি। পুত্র সন্তানের নাম রেখেছেন যুবান চক্রবর্তী। শনিবার দুপুর ১ :৩0 মিনিট নাগাদ শুভশ্রীর সন্তানের জন্ম হয়।প্রসঙ্গত, শুভশ্রীর ছেলের ওজন হয়েছে ৩ কেজি। এদিন রাজ চক্রবর্তী সম্পূর্ণ সময় হাসপাতালেই ছিলেন।
শনিবার সকালেই অনুরাগীদের শুভ সকাল জানিয়ে শুভশ্রীর সঙ্গে ছবি পোস্ট করেছিলেন রাজ। খুব সম্ভবত, ছবিটি শুভশ্রীর হাসপাতালে যাওয়ার আগের মুহূর্তের ছবি। শুধু মাত্র ছবি পোস্ট করেননি, শুভশ্রী রীতিমত নাচতে নাচতে হাসপাতালে গেছেন। এদিন সক্কাল সক্কাল নিজের একটি নাচের ভিডিও পোস্ট করেন অভিনেত্রী।
প্রসঙ্গত, এবছরই দ্বিতীয় বিবাহবার্ষিকীতে (১১ মে) বাবা-মা হতে চলার খবর শেয়ার করেছিলেন রাজ-শুভশ্রী। এরপর থেকে একের পর এক ছবি পোস্ট করতে থাকেন এই দম্পতি। এমনকি একটি রঙের বিজ্ঞাপনেও দেখা গেছে রাজ-শুভশ্রী কে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…