খেলা

Shubman Gill: ODI ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা শুভমান গিল এই ২ সুন্দরীর সাথে জড়িয়েছেন সম্পর্কে, তালিকায় এক বলিউড অভিনেত্রী

ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে বেশি চর্চার বিষয় হলো ওডিআই ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে শুভমান গিলের ডাবল সেঞ্চুরি করার ঘটনাটি। আপনাদের জানিয়ে রাখি, গতকাল হায়দ্রাবাদে অনুষ্ঠিত ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওডিআই ম্যাচে পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন ওপেনার শুভমান গিল। ১৪৫ বলে ব্যক্তিগত ২০০ রান পূরণ করেন ভারতীয় এই ক্রিকেটার। এরপর থেকে সংবাদমাধ্যমের নজরে রয়েছেন গিল।

উল্লেখ্য, শুভমান গিল ১৪৯ বলে ২০৮ রানের একটি ঝলমলে ইনিংস খেলে সাজঘরে ফেরেন। তার লম্বা এই ইনিংসের মধ্যে ছিল ১৯টি চার ও ৯টি ছক্কা। ১৩৯.৬০ স্ট্রাইক রেটে নিজের ক্যারিয়ারের ব্যক্তিগত ডাবল সেঞ্চুরি করেছেন শুভমান গিল। তবে একদিনের ক্রিকেটে বিশাল কৃতিত্ব অর্জনের সাথে সাথে ব্যক্তিগত কারণে বর্তমানে সংবাদ শিরোনামে রয়েছেন ভারতীয় এই ক্রিকেটার। আসলে বিগত কয়েক বছর ধরে তার সাথে একাধিক নারীর নাম উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।


প্রথমত, ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকারের একমাত্র কন্যা সারা টেন্ডুলকারের সাথে যুক্ত হয়েছিল শুভমান গিলের নাম। বিগত বেশ কয়েক বছর ধরে সংবাদ শিরোনামে ছিল এই জুটি। এমনকি একাধিকবার এই জুটিকে একত্রেও দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি গিলের শেয়ার করা ছবিতে একাধিকবার নিজের মন্তব্য পেশ করতে দেখা গেছে সারা টেন্ডুলকারকে।


তবে সম্প্রতি সারা টেন্ডুলকারকে উপেক্ষা করে বলিউড অভিনেত্রী সারা আলী খানের সঙ্গে একাধিকবার ক্যামেরার চোখে ধরা পড়তে দেখা গেছে শুভমান গিলকে। এয়ারপোর্ট থেকে শুরু করে দুবাইয়ের নামি রেস্টুরেন্টে, একত্রে সময় কাটাতে দেখা গেছে শুভমান গিল এবং সারা আলী খানকে। এক টকশোতে শুভমান গিলকে যখন প্রশ্ন করা হয়েছিল যে তিনি সারা আলি খানকে ডেট করছেন নাকি? জবাবে ক্রিকেটার বলেন- হতে পারে…

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026