খেলা

Shubman Gill: ‘শুভমান ইধার তো দেখ লো’, নাগপুর টেস্টের আগে পোস্টার ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ভারতের তারকা ওপেনার শুভমান গিল এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে রয়েছেন। বিগত কয়েক মাস ধরে স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতীয় এই ক্রিকেটার। ক্রিকেটের তিন ফরম্যাটেই দুহাতে রান সংগ্রহ করেছেন গিল। চলতি বছরে ওডিআই ক্রিকেটে ডাবল সেঞ্চুরির পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান করার রেকর্ড নিজের নামে করেছেন ভারতীয় এই ক্রিকেটার। ফলশ্রুতিতে, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একাই আধিপত্য বিস্তার করে রয়েছেন গিল।

এদিকে নাগপুর টেস্টের আগে সম্পূর্ণ ব্যক্তিগত কারণে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হচ্ছেন শুভমান গিল। উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে গ্যালারিতে বসে থাকা একটি মেয়ে পোস্টারে লিখেছিলেন,’শুভমানের সাথে টিন্ডার ম্যাচ করবো।।’ আপনাদের জানিয়ে রাখি, ‘টিন্ডার’ এমন একটি মাধ্যম যেখানে মানুষ একে অপরের সাথে যোগাযোগ এবং ডেট করতে পারেন। গ্যালারিতে বসে থাকা ওই মেয়ের পোস্টার দেখতে না দেখতে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

সোশ্যাল মিডিয়ার পাশাপাশি নাগপুরে রাস্তার পাশাপাশি বিভিন্ন পোস্টার লাগানো হয়েছে। যেখানে ওই দিনের ঘটনার কথা উল্লেখ করে লেখা হয়েছে ‘শুভমান ইধার তো দেখ লো।’ আর ক্রিকেটপ্রেমীদের এই কর্মকান্ড চোখে পড়েছে ভারতের তারকা পেস বোলার উমেশ যাদব। তিনি ব্যক্তিগতভাবে শুভমান গিলের উদ্দেশ্য লিখেছেন,’ শুভমান পুরো নাগপুর দেখছে, একবার অন্তত দেখ।’ উমেশ যাদবের এই মন্তব্য দেখতে না দেখতে রীতিমতো ভাইরাল হয়েছে নেটপ্রেমীদের দ্বারা।

আপনাদের জানিয়ে রাখি, আগামী ৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলবে ভারত। আসন্ন চার ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে নাগপুরের সবুজ গ্রাউন্ডে। অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা শুভমান গিল।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026