খেলা

Shubman Gill: মাত্র ২৪ বছর বয়সেই কোটি কোটি টাকার মালিক, গিলের সম্পত্তি কতো জানেন?

শুভমান গিলের পারফরম্যান্স মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমীদের। অল্প সময়ে নিজের খেলা ও সামর্থ্যের ভিত্তিতে টিম ইন্ডিয়ায় নিজের শক্ত জায়গা তৈরি করে নিয়েছেন তিনি। ক্রিকেটের বাইশ গজ থেকে গিলের ব্যাটে যেমন রানের বৃষ্টি হচ্ছে, তেমনই টাকার বৃষ্টিও হচ্ছে তাঁর উপর। চার-পাঁচ বছরের আইপিএল ও তারপর জাতীয় দলের কেরিয়ারে ওপেনার হিসেবে নিজের ছাপ রেখেছেন তিনি। যদি রোজগারের কথা বলেন, তাহলে শুভমান গিলের মোট সম্পত্তি কোটি টাকা।

গিলের সম্পত্তির পরিমান তার বয়সের দ্বিগুনেরও বেশি

শুভমান গিল ১৯৯৯ সালের ৮ সেপ্টেম্বর এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা পাঞ্জাবে সম্পন্ন হয়েছিল। তার আইপিএল কেরিয়ারের দিকে তাকালে দেখা যায়, শক্তিশালী পারফরম্যান্সের কারণে গিলের আয়ও বছরের পর বছর দ্রুত বেড়েছে। ২০১৮ সালে আইপিএলে অন্তর্ভুক্ত হয়েছিলেন এই তরুণ ডানহাতি ব্যাটসম্যান। রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে শুভমান গিলের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪ মিলিয়ন ডলার বা ৩১ কোটি টাকারও বেশি। বর্তমান রিপোর্ট অনুযায়ী, শুভমন গিলের সম্পত্তির পরিমান তার বয়সের দ্বিগুনেরও বেশি। আনুমানিক ৫০ কোটি টাকার মালিক ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার।

সবচেয়ে দামি গাড়ি রয়েছে যার দাম ১.০৫ কোটি টাকা

সংবাদ মাধ্যমে ইতিমধ্যে প্রকাশিত, প্রতি মাসে ৬৬,০৯,২৮০ টাকা আয় করেন গিল। ক্রিকেটার শুভমান গিলও বিলাসবহুল গাড়ি পছন্দ করেন এবং তার সংগ্রহে একাধিক দামী গাড়ি রয়েছে। শুভমান গিল অল্প বয়সে ক্রিকেট পিচে নিজের জায়গা নিশ্চিত করেন। তাঁর গ্যারেজ রেঞ্জার রোভার ভেলারের সবচেয়ে দামি গাড়ি রয়েছে যার দাম ১.০৫ কোটি টাকা। জানা গিয়েছে, মাহিন্দ্রা থার সহ বেশ কয়েকটি গাড়ির মালিক ওই ব্যাটসম্যান।

ব্র্যান্ড এনডোর্স করেন তরুণ ভারতীয় ক্রিকেটার

বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে গ্রেড বি-তে রয়েছেন শুভমন। বছরে তিন কোটি সেখান থেকে চলে আসে গিলের ব্যাংকের খাতায়। এ ছাড়া ম্যাচ ফি এর টাকা থাকছে আলাদা করে। নাইকি, জেবিএল, জিলেট, সিয়েট-এর মতো ব্র্যান্ড এনডোর্স করেন তরুণ ভারতীয় ক্রিকেটার। শুভমন গিলের নেতৃত্বে সম্প্রতি জিম্বাবোয়ে সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। ৪-১ ব্যবধানে সিরিজ নিজেদের নাম করেছিল টিম ইন্ডিয়া।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026