ভারতীয় ক্রিকেটার শুভমান গিল এই মুহূর্তে স্বপ্নের ফর্মে রয়েছেন। ওডিআই ক্রিকেটে ডাবল সেঞ্চুরির পর টেস্ট ক্রিকেটেও সেঞ্চুরি হাকিয়েছেন ভারতীয় এই ওপেনার। শুধু সেঞ্চুরি করে বসে থাকেননি তিনি, টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এককভাবে এক ইনিংসে সর্বাধিক রান করার কৃতিত্ব অর্জন করেছেন ভারতের এই তরুণ ব্যাটসম্যান। দুর্দান্ত ফর্মে থাকার জন্য আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের ভারতীয় দলে ডাক পেয়েছেন শুভমান গিল।
তবে তার আগে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে গিলের কর্মকাণ্ড। আসলে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলার সময় গ্যালারিতে বসে থাকা এক সুন্দরী রমনীর নিকট থেকে দুর্দান্ত প্রস্তাব পান শুভমান গিল। ওই রমণী হাতে একটি ব্যানার নিয়ে গিলের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলেন। যে ব্যানারে লেখা ছিল,’শুভমানের সাথে টিন্ডার ম্যাচ করবো।।’ আপনাদের জানিয়ে রাখি, ‘টিন্ডার’ এমন একটি মাধ্যম যেখানে মানুষ একে অপরের সাথে যোগাযোগ এবং ডেট করতে পারেন। গ্যালারিতে বসে থাকা ওই মেয়ের পোস্টার দেখতে না দেখতে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
এরপর ‘টিন্ডার’- অ্যাপের পক্ষ থেকে বিষয়টি নিয়ে নাগপুরের অলিতে-গলিতে বিজ্ঞাপন দেওয়া হয়। সেই ব্যানার দেখতে না দেখতে রীতিমতো ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি ভারতীয় ক্রিকেটার উমেশ যাদবের চোখে পড়তেই তিনি শুভমান গিলের উদ্দেশ্যে লেখেন,’শুভমান পুরো নাগপুর দেখছে, একবার অন্তত দেখ।’
জানা গেছে ভারতীয় ওই তরুণী ভক্তের ইচ্ছাকে সম্মান জানিয়ে নাকি শুভমান গিল ‘টিন্ডার’ অ্যাপে নিজের একাউন্ট খুলেছেন। বিষয়টি তিনি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘দেখ তো লিয়া, আব তুম দেখা ঠিকঠাক’। পরে গিল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এটি একটি বিজ্ঞাপন পোস্ট, যা টিন্ডার করেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…