বিনোদন

Amitabh Birthday: সোশ্যাল মিডিয়ায় ৭৯ এর বদলে ৮০ লিখলেন অমিতাভ! ভুল শুধরে দিল মেয়ে শ্বেতা

দেখতে দেখতে জীবনের আরও একটি বসন্ত পার করলেন বলিউড সুপারস্টার। আজ অর্থাৎ ১১ অক্টোবর ৭৯ তম জন্মদিন সকলের প্রিয় অমিতাভ বচ্চনের। আর সেই উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছিলেন অমিতাভ বচ্চন। অভিনেতার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে গ্রে জ্যাকেট, কালো ট্রাউজার পরেছেন অমিতাভ। কাঁধে একটি ব্রাউন ব্যাগ। ছবি দেখে মনে হচ্ছে খুব জোরে হেঁটে কোথাও যাচ্ছেন তিনি। আর এই ছবির ক্যাপশনেই অমিতাভ লিখেছেন,‘আশির কোঠায় পথ চলা’। সবই ঠিক ছিল কিন্তু বয়সের হিসেবে একটু গন্ডোগোল হয়ে গেল।

আসলে নিজের বয়সের হিসেব আসলে গুলিয়ে ফেলেছিলেন অভিনেতা। বাবার ভুল ধরিয়ে দিতে মাঠে নামতে হল মেয়ে শ্বেতা নন্দাকে।  আসলে ৮০ নয়, সোমবার অমিতাভের ৭৯তম জন্মদিনে পা দিলেন। বাবা যতই নিজের বয়স বাড়াক মেয়ে শ্বেতা তা এক্কবারে চায়নি। তাই বাবার শেয়ার করা ছবির মন্তব্য বাক্সে তিনি লেখেন, ‘৭৯’। এরই সঙ্গে একটি লাল হৃদয়ের চিহ্ন জুড়ে দিয়েছেন তিনি। বিগ বির এই ছবিতে হাত জোড় করার ইমোজি দিয়েছেন নাতনি নভ্যা নভেলি নন্দা। আর রণবীর সিং লিখেছেন, ‘গ্যাংস্টার’। অভিনেত্রী ভূমি পেদনেকর লিখেছেন, ‘সোয়্যাগ… হ্যাপি বার্থ ডে স্যার’। প্রিয় অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের বহু তারকারা। অনুরাগীরাও ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অভিনেতাকে।

দিন কয়েক আগে অভিনেতার অনুরাগীদের একাংশ পান মশলার বিজ্ঞাপনে বিগ বিকে দেখে অনেকে রেগে গিয়েছিলেন। ফেসবুক, টুইটারে অনুগামীরা নিজেদের অসন্তোষের কথা জানিয়েছিলেন অনেকেই। জাতীয় স্তরের এক তামাক-বিরোধী সংস্থার পক্ষ থেকেও অমিতাভকে এ ধরনের বিজ্ঞাপন না করার জন্য অনুরোধ করা হয়। নিজের জন্মদিনের দিন সেই পান মশলা সংস্থার সঙ্গে চুক্তি থেকে বেরিয়ে এলেন অমিতাভ। বর্তমানে অভিনেতা ‘কৌন বনেগা ক্রড়োরপতি ১৩’ নিয়ে ব্যস্ত আছেন। অগস্ট থেকেই শুরু হয়েছে এবারের সিজন। এই নিয়ে ১২ টি সিজনের সঞ্চালনা করছেন তিনি।  

করোনা আবহের মাঝেই মুক্তি পেয়েছে রুমি জাফরির থ্রিলার ‘চেহেরে’। যেখানে অমিতাভের সঙ্গে দেখা গিয়েছে ইমরান হাসমি, রিয়া চক্রবর্তী। অমিতাভের অভিনয় এবারেও বেশ প্রশংসিত হয়েছে। এরপর বিগ বি-কে দেখা যাবে ‘ব্রহ্মাস্ত্র’, ‘গুড বাই’। হলিউড ছবি ‘ইন্টার্ন’র হিন্দি রিমেকে দীপিকা পাড়ুকোনের সঙ্গে ফের স্ক্রিন শেয়ার করবেন বিগ বি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026