বড় ঝগড়া বচ্চন পরিবারে, বচ্চন সাহেবের মেয়ের সাথে নাতনির লড়াইয়ের খবর এল সামনে

বলিউড ইন্ডাস্ট্রিতে অমিতাভ বচ্চন নামটাই যথেষ্ট। বর্তমানে অভিনেতাকে ইন্ডাস্ট্রির অন্যতম লিভিং লেগেন্ড হিসেবে ধরা হয়। ৭৯ বছর বয়সেও রীতিমতো বড়পর্দা কাঁপাচ্ছেন তিনি। সম্প্রতি তার অভিনীত ‘ঝুন্ড’ মুক্তি পেয়েছে, যা ইতিমধ্যেই শোরগোল ফেলেছে দর্শকদের পাশাপাশি বলিউডের অন্দরে। অভিনেতার অভিনীত সেরা ছবিগুলোর মধ্যে এটি অন্যতম বলে মনে করা হচ্ছে। সকলের কাছেই বচ্চন পরিবারের একটা আলাদা জায়গা রয়েছে। তবে সম্প্রতি সেই বচ্চন পরিবারের অন্দরের কলহের প্রসঙ্গ উঠে এসেছে মিডিয়াতে।

বচ্চন সাহেবের দুই সন্তান অভিষেক বচ্চন ও শ্বেতা বচ্চন নন্দা। অমিতাভ ও জয়া বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন নিখিল নন্দার সাথে। তাদের দুটি সন্তান, নভ্যা ও অগস্ত্য। তবে সম্প্রতি মা ও মেয়ের কলহের কথা প্রকাশ্যে এসেছে। গত মাসে অমিতাভ বচ্চনের নাতনি নভ্যার এক সাক্ষাৎকারের মাধ্যমে সেই প্রসঙ্গ উঠে এসেছে সকলের সামনে।

সেই সাক্ষাৎকারে নভ্যা জানিয়েছেন, বাড়িতে যেকোন অতিথি এলে তাকেই সবসময় এগিয়ে দেওয়া হয়। অনেকসময় এটা-ওটা এনে দেওয়ার কথাও বলা হয় তাকে। তবে তার ভাই অগস্ত্য কিংবা পরিবারের অন্য ছেলেদের এই সমস্ত জিনিস শেখানো হয় না। এই বিষয়টা নিয়েই তার সাথে তার মায়ের বিবাদ লেগেই থাকে।

নভ্যার মতে, শুধুমাত্র মেয়েরাই কেন এই ধরনের বিষয়গুলো শিখবে! যদি শিখতে হয় তাহলে সকলেরই শেখা উচিৎ। তার কথায়, এমন ধরনের চিন্তাভাবনার জন্যই আজও সমাজে মেয়েরা পিছিয়ে রয়েছে ছেলেদের থেকে। তবে নভ্যার এই বিবৃতিকে সমর্থন জানিয়েছেন অনেক মহিলারাই। তবে এমন অনেকেই রয়েছেন যারা এই বিষয়টিকে বচ্চন পরিবারের স্ক্যান্ডেল হিসেবে দেখছেন। তবে বলাই বাহুল্য, এই দৃষ্টিকোণ থেকে এই বিষয়টিকে না দেখাই শ্রেয়।

এই প্রসঙ্গে শ্বেতা সাংবাদিক বরখা দত্তকে জানিয়েছেন, বাড়িতে অতিথি এলে তিনিই সবটা সামলে নেন। তার ছেলে-মেয়ে ভালো বাচ্চা হয়ে বসে থাকে একদিকে। তিনি জানান, তিনি এবং তার ছেলে দুজনেই নভ্যাকে প্রশ্ন করেছিলেন সে এমন কথা কিভাবে বলল! তবে এই প্রসঙ্গে নভ্যা বলেন, তাদের মা তাদের দুই ভাই-বোনকে একইভাবে মানুষ করেন। তিনি চান যাতে তারা ঘরের যেকোনো কাজে সাহায্য করতে পারে এবং নিজের জন্য শিখে নিতে পারে। আর এই নিয়েই বিবাদ মা-মেয়ের, যা সম্প্রতি মিডিয়ার মাধ্যমে উঠে এসেছে প্রকাশ্যে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026