Shweta Tiwari: ৪২ বছর বয়সেও শ্বেতা তিওয়ারির সৌন্দর্য অটুট, মানুষ বলেছে- ছোট পর্দার মালাইকা

হিন্দি টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ শ্বেতা তিওয়ারি। ১৯৯৯ সালে বিজ্ঞাপনের সূত্র ধরেই বিনোদন জগতে পা রেখেছিলেন তিনি। নয় নয় করে বেশ অনেকগুলো বছরই এই ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী। তবে এতদিন পরেও নিজের রূপ ও ফিটনেস রীতিমতো ধরে রেখেছেন তিনি। ৪২ বছর বয়সেও তাকে দেখে তার বয়স আন্দাজ করতে পারা রীতিমতো কঠিন, তা অবশ্য আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

বলাই বাহুল্য, এখনো দর্শকমহলে অভিনেত্রী হিসেবে তার জনপ্রিয়তা নেহাত কম নয়। ১৯৯৯ সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত অভিনেত্রী হিসেবে সক্রিয় তিনি। টেলিভিশনের পর্দায় এখনো মুখ্য ভূমিকায় দেখা মেলে তার। উল্লেখ্য, এই মুহূর্তে জি টিভির পর্দায় ‘অপরাজিতা’ ধারাবাহিকে হিন্দি টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা মানব গোহিলের বিপরীতে দেখা মিলছে অভিনেত্রীর। সম্প্রতি শুরু হওয়া এই ধারাবাহিক এই অল্পসময়ের মধ্যেই জায়গা করে নিয়েছে দর্শকদের মনে, তা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।

তবে এই মুহূর্তে নিজের অভিনয়ের সূত্র ধরে নয়, নিজের বোল্ড ফটোশুটের সূত্র ধরেই চর্চায় রয়েছেন। সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিতে সাদা ফুলস্লিভ ক্রপটপ ও ব্লু ডেনিমে দেখা দিয়েছেন তিনি। খোলা চুলে, নুড মেকাপেই আপাতত তাক লাগিয়েছেন তার অগণিত ভক্তমহলকে। পাশাপাশি ঠোঁটে বজায় রেখেছিলেন তার সেই চির পরিচিত হাসি, যা আবারো মন কেড়েছে নেটনাগরিকদের। দ্বিতীয়বার মা হওয়ার পরে ৪২ বছর বয়সে এসেও অভিনেত্রী যেভাবে নিজেকে মেন্টেন করে রেখেছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য।

আপাতত অভিনেত্রী যে বোল্ড ফটোশুটের সূত্র ধরেই মিডিয়ামহলে চর্চার আলোয় রয়েছেন, তা স্পষ্ট সকলের কাছেই। এই মুহূর্তে নিজের সাম্প্রতিক ফটোশুটের ছবি শেয়ার করেই ক্যাপশনে লিখেছেন, যদি কেউ খুশি থাকার জন্য কারণ খোঁজেন, তাহলে তিনি ভুল জীবনে বাঁচছেন। সাধারণ থেকে তারকা প্রায় সকলেই অভিনেত্রীর ছবিতে মন্তব্য করেছেন, যার ঝলক মিলবে কমেন্টবক্সেই। উল্লেখ্য, সকলের মাঝে কারাণবীরের মন্তব্যই আপাতত নজর কেড়েছে নেটমহলের। তাকে মন্তব্যে শ্বেতাকে জিজ্ঞাসা করতে দেখা গিয়েছে, তিনি তার মোম্মাকে দেখেছেন কিনা! তবে অভিনেত্রী এখনো তার সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় কোন মন্তব্য করেননি।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026