Shweta Tiwari: ৪৩ বছর বয়সেও ধরে রেখেছেন গ্ল্যামার, সকলের নজর কাড়লেন শ্বেতা তিওয়ারি, সবাই বললেন ‘গর্জিয়াস‘

শ্বেতা তিওয়ারি, ভারতীয় টেলিভিশন জগতের একজন অতি পরিচিত মুখ। তিনি তার অভিনয় দক্ষতা এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য দর্শকদের মনে স্থান করে নিয়েছেন। তাঁর অভিনীত ধারাবাহিকগুলি দীর্ঘদিন ধরে ভারতীয় টেলিভিশনের জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। শ্বেতা তিওয়ারি মূলত একটি মডেল হিসেবে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি টেলিভিশন জগতে পা রাখেন এবং একের পর এক হিট ধারাবাহিকে অভিনয় করেন। বর্তমানে ৪৩ বছর বয়সেও নিজের গ্ল্যামার ধরে রেখেছেন তিনি। তাই তো অন্যান্য এখনকার সেলিব্রেটিদের মত শ্বেতা তিওয়ারিও লাইম লাইটে থাকেন সর্বদা।

শ্বেতা তিওয়ারির জনপ্রিয়তা

আপনাদের জানিয়ে রাখি, শ্বেতা তিওয়ারির জীবনে প্রথম বড় সাফল্য আসে একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিক ‘কসৌটি জিন্দগি কি’তে প্রেরণা শর্মা চরিত্রে অভিনয় করে। এই ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করে নেয় এবং তিনি রাতারাতি তারকা খ্যাতি লাভ করেন। এছাড়া তিনি নাটক, রিয়েলিটি শো এবং সিনেমা সহ বিভিন্ন মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন। তাঁর অভিনীত অন্যান্য জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে রয়েছে ‘পরিবার’, ‘যজ্ঞ’, ‘কাহানি ঘর ঘর কি’ ইত্যাদি।

ভাইরাল ভিডিওর বিবরণ

অন্যদিকে শ্বেতা তিওয়ারি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তিনি নিয়মিতভাবে তাঁর ফ্যানদের সাথে যোগাযোগ রাখেন এবং তাঁর ব্যক্তিগত জীবন এবং কর্মজীবন সম্পর্কে তাদের আপডেট করে রাখেন। তাঁর ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলে তাঁর ফ্যান ফলোয়িং অনেক বেশি। সম্প্রতি মুম্বাইয়ের আন্ধেরিতে একটি শুটিং করতে গিয়েছিলেন তিনি। আর সেখানেই পাপ্পারাজিদের সম্মুখীন হন তিনি। তাঁর পরনে ছিল নীল রংয়ের শাড়ি ও ডিপনেক স্লিভলেস ব্লাউজ। হালকা মেকআপ করে এই অভিনেত্রীকে ব্যাপক সুন্দরী লাগছিল। তাঁর সৌন্দর্য্য দেখে ফিদা হয়ে গেছেন নেট নাগরিকরা। প্রায় ২০ হাজারের বেশি মানুষ এই ভাইরাল ভিডিওটি লাইক করেছেন। ভিডিওতে কেউ বলেছেন, ‘সার্জারি ছাড়াই পারফেক্ট বিউটি‘। আবার কেউ কেউ বলেছেন, ‘গর্জিয়াস‘। আপনিও ভাইরাল এই ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026