বলিউড

Shweta Tiwari: বোল্ড ফটোশুটে ভক্তদের আহত করলেন শ্বেতা তিওয়ারির, এমন ছবি শেয়ার করেছেন অভিনেত্রী

হিন্দি টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ শ্বেতা তিওয়ারি। ১৯৯৯ সালে বিজ্ঞাপনের সূত্র ধরেই বিনোদন জগতে পা রেখেছিলেন তিনি। নয় নয় করে বেশ অনেকগুলো বছরই এই ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী। তবে এতদিন পরেও নিজের রূপ ও ফিটনেস রীতিমতো ধরে রেখেছেন তিনি। ৪২ বছর বয়সেও তাকে দেখে তার বয়স আন্দাজ করতে পারা রীতিমতো কঠিন, তা অবশ্য আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

বলাই বাহুল্য, এখনো দর্শকমহলে অভিনেত্রী হিসেবে তার জনপ্রিয়তা নেহাত কম নয়। ১৯৯৯ সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত অভিনেত্রী হিসেবে সক্রিয় তিনি। টেলিভিশনের পর্দায় এখনো মুখ্য ভূমিকায় দেখা মেলে তার। উল্লেখ্য, এই মুহূর্তে জি টিভির পর্দায় ‘অপরাজিতা’ ধারাবাহিকে হিন্দি টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা মানব গোহিলের বিপরীতে দেখা মিলছে অভিনেত্রীর। সম্প্রতি শুরু হওয়া এই ধারাবাহিক অল্পসময়ের মধ্যেই জায়গা করে নিয়েছে দর্শকদের মনে, তা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।

তবে এই মুহূর্তে নিজের অভিনয়ের সূত্র ধরে নয়, নিজের বোল্ড ফটোশুটের সূত্র ধরেই চর্চায় রয়েছেন। সাম্প্রতিক ভাইরাল হওয়া লুকে অভিনেত্রী আবারো নজর কেড়েছেন সকলের। পার্পেল রঙের ওয়ান সাইডেড অফসোল্ডার ক্রপটপের পাশাপাশি রঙ মিলিয়ে ঢিলা ঢালা ফর্মাল প্যান্টে ছিলেন তিনি। গলায় মানানসই নেকলেসের পাশাপাশি বাঁ হাতে ছিল একটি ব্রেসলেটও। নুড মেকাপে পায়ে গোলাপি স্টিলেটো পরেছিলেন শ্বেতা। ছবিতে তার চোখে মুখে বোল্ডনেসের ছাপ ছিল স্পষ্ট। ঠোঁটে ছিল সেই চিরপরিচিত হাসিও। বোল্ড ফটোশুটের সূত্রেই এই লুকে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তার এই লুকই আপাতত পারদ চড়িয়েছে গোটা সোশ্যাল মিডিয়ার।

উল্লেখ্য, অভিনেত্রীর এই লুক সেট করেছিলেন ভিক্টর রবিনসন ও শোহেল মুঘল। তার আউটফিট নির্বাচনে ছিলেন লেবেল নিষ্ঠা বানসাল ও যুবরাজ ওয়ার্কস বাই ইয়া। ফটোগ্রাফিতে ছিলেন অমিত খান্না। মেকাপের পাট সামলেছেন দীপক দুর্গা। সব মিলিয়ে বলাই যায়, অভিনেত্রীর এই সাম্প্রতিক লুক নেটজনতার মন কেড়েছে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026