বিনোদন

Tiyasha Roy: নবরাত্রি স্পেশ্যাল ডান্ডিয়া হাতে ডান্স ফ্লোর মাতালেন ‘কৃষ্ণকলি’ খ্যাত শ্যামা! রইলো ভিডিও

টেলিপাড়ার চর্চিত জুটিদের মধ‍্যে অন‍্যতম হল তিয়াশা রায় ও তাঁর স্বামী অভিনেতা সুবান রায়। প্রায়শই পেজ থ্রিয়ের শিরোনামে উঠে আসে দুজনের দাম্পত‍্য জীবন। একাধিক বার গুঞ্জন শোনা গিয়েছে ‘কৃষ্ণকলি’ অভিনেত্রীর দাম্পত‍্য জীবনের কোলাহল নিয়ে। দুজনের মধ‍্যে ঝগড়ার খবর নতুন নয়। এমনকি দুজনে এখন সম্পূর্ণ আলাদা থাকা শুরু করেছেন। অনান্যবার দুর্গাপুজোটা একটু স্পেশ্যাল হত তিয়াসার জন্য।

চার বছর আগে ১১ অক্টোবর সুবান রায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী। চলতি বছর সুবান-তিয়াসার চতুর্থ বিবাহবার্ষিকী ও ছিল। অন্য বার ধুমধাম করে বিবাহবার্ষিকী উদযাপন করলেও, এবছর কোনো উদযাপন হয়নি। কাগজে-কলমে এখনও তাঁরা স্বামী-স্ত্রী তবুও দুজনের মন আলাদা হয়েছে এতেই বোঝা যাচ্ছে । এবছর স্বামীকে ছাড়া তিয়াসা নিজের মতো করে দুর্গাপুজো উদযাপন করছেন। 

 সোশ্যাল মিডিয়ায় আজকাল ভীষণ সক্রিয় তিয়াসা, সময়ে সময়ে ফ্যানেদের জন্য দুর্দান্ত রিল ভিডিও উপহার দেন তিনি। এমনকি শ্যুটিং এর নানান মুহূর্ত শেয়ার করে থাকেন অভিনেত্রী। এবছর দুর্গাপুজোতে ডান্ডিয়া হাতে দেখা গেল সকলের প্রিয় শ্যামা ওরফে তিয়াসাকে। এদিন লেহেঙ্গা চোলিতে সেজে ডান্ডিয়া হাতে ডান্স ফ্লোর একাই মাতালেন শ্যামা। গুজরাফ এবং রাজস্থানে নবরাত্রির উৎসব মানেই ডান্ডিয়া স্পেশাল নাচ। দেবী দুর্গার আগমনে ছেলে মেয়ে নির্বিশেষে পরিবেশন করা হয় ডান্ডিয়া নাচ। এখন এই নাচ পশ্চিম ভারতের গণ্ডি পেরিয়ে পূর্ব ভারতেও ছড়িয়ে পড়েছে। 

মহাষ্টমীর রাতে এক অনুষ্ঠানে নবরাত্রি স্পেশ্যাল ডান্ডিয়া রাসে উপস্থিত হন। এদিন শ্যামার লুক নেই বরং আরো বেশি গ্ল্যামারাস লুকে হাজির হন। লাল রঙা স্লিভলেস ব্লাউজ, সবুজাভ লেহেঙ্গা, কানে ঝুমকো, হাতে লাল চু়ড়ি- সাবেকি সাজে আরো উজ্জ্বল অভিনেত্রী। এই সাজেই ডান্ডিয়া নাচ নাচলেন। শ্যামার এই নাচ দেখে রীতিমতো অবাক অনুরাগীরা। সকলেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নায়িকাকে। ট্রাডিশ্যানাল গুজরাতি লোকগানের তালে গুজরাতিদের মতো করে ঘুরে ঘুরে নাচলেন তিয়াসা। নিমেষে ভাইরাল হয় এই নাচের ভিডিও।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026