বিগত বেশ কয়েকমাস ধরে কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রার বিয়ে নিয়ে চর্চা চলছে। মাঝে তাদের বিচ্ছেদের খবরও প্রকাশ্যে এসেছিল। তবে সমস্ত গুজবকে দূরে সরিয়ে এবার সত্যিই বিয়ের পিঁড়িতে বলিউডের এই পাওয়ার কাপেল। বলাই বাহুল্য, এই মুহূর্তে গোটা মিডিয়ামহল সরগরম তাদের বিয়ের খবরেই। মিডিয়ামহলের পাশাপাশি সমগ্র সাধারণমহল এই মুহূর্তে মেতে রয়েছে তাদের শেয়ার করে নেওয়া বিয়ের ছবি নিয়েই। সেই ছবি বারবার দেখেও মন ভরছে না তাদের।
মঙ্গলবার অর্থাৎ ৭’ই ফেব্রুয়ারি জয়সালমীর থেকে ১৬ কিলোমিটার দূরে অবস্থিত বিলাসবহুল সূর্যগড় হোটেলেই তাদের বিয়ের সমস্ত আয়োজন করা হয়েছিল। ফুল দিয়েই সাজানো হয়েছিল গোটা সূর্যগড় হোটেল। খাওয়া-দাওয়ার আয়োজনও ছিল এলাহি। খুব সম্ভবত দুপুর ২’টো থেকে ৪’টের মধ্যে একে অপরের সাথে জীবন কাটানোর জন্য অঙ্গীকার বন্ধ হয়েছিলেন তারা। বিয়ের সমস্ত কাজ সম্পন্ন হওয়ার পর থেকেই তারকা থেকে সাধারণমহল এই তারকা জুটিকে একরাশ শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছিলেন। বলাই বাহুল্য, যার রেস চলছে এখনো। সেকথা অবশ্য সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে।
বিয়ের পর জয়সলমীর থেকে ইতিমধ্যেই ফিরে এসেছেন কিয়ারা ও সিদ্ধার্থ। আপাতত দিল্লিতে সিদ্ধার্থের বাড়িতেই রয়েছেন তারা। বিয়ের পর এই প্রথমবারের জন্য শ্বশুরবাড়িতে পা রেখেছেন অভিনেত্রী। তবে জানা গেছে, মহানগরী অর্থাৎ মুম্বাইতে এরপর থেকে নিজেদের নতুন বাংলোতেই থাকবেন সিদ্ধার্থ ও কিয়ারা। সম্প্রতি সেই বিলাসবহুল বাংলোরই বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সেই সূত্রেই চর্চা চলছে।
জানা গিয়েছে, ৭০ কোটির ৩,৫০০ বর্গফুটের একটি বিলাসবহুল বাংলোয় থাকবেন তারা। জুহুর পালি হিলেই এই বাংলো তাদের। সমুদ্রের ধারেই অবস্থিত তাদের এই বিলাসবহুল বাংলো। বলিউডের কিং খানের স্ত্রী গৌরী খানই ডিজাইন করেছেন তাদের এই বাংলো। এই বাংলোতে রয়েছে সমস্ত ধরনের বিলাসবহুল জিনিস। রয়েছে সমস্ত সুযোগ সুবিধাও। সম্প্রতি তাদের সেই কোটি টাকার বাংলোরই কিছু ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে নেটনাগরিকদের একাংশের মাঝে, যা দেখে চোখ ধারিয়েছে সাধারণের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…