ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মাত্র ১০ হাজার টাকায় এই সাইড বিজনেস শুরু করুন, প্রতি মাসে আয় করবেন লাখ টাকা – BUSINESS IDEA

চাকরির পাশাপাশি আজকাল সবাই নিজের ব্যবসা করতে চান। আপনিও যদি চাকরি পাশাপাশি নিজের একটা বিকল্প আয়ের রাস্তা খোঁজেন তাহলে আজ আমরা আপনাকে কিছু ভালো ব্যবসার আইডিয়া দিতে চলেছি। খুব অল্প টাকা বিনিয়োগ করে আপনি প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন এই ব্যবসার মাধ্যমে। এগুলি এমন ব্যবসা যা অনলাইন এবং অফলাইন উভয় জায়গাতেই করা যায়। এর পাশাপাশি ভালো মুনাফা অর্জন করার বিষয়টাও রয়েছে। আপনি আপনার চাকরির পাশাপাশি একটা সাইড বিজনেস হিসেবে এটা করতে পারেন।

চক তৈরির ব্যবসা

এই ব্যবসা করার জন্য খুব কম বিনিয়োগের প্রয়োজন হয়। আপনি খুব সহজে ঘরে বসেই এই ব্যবসা শুরু করতে পারেন। আপনারা সকলেই জানেন স্কুল কলেজে চকের প্রয়োজন হয় এবং চক তৈরি করতে খুব একটা বেশি উপাদানের প্রয়োজন হয় না। আপনি মাত্র ১০ হাজার টাকা দিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন। সাদা চকের পাশাপাশি রঙিন চক আপনি তৈরি করতে পারেন। চক মূলত প্লাস্টার অফ প্যারিস থেকে তৈরি হয় এবং এটি একটি সাদা রঙের পাউডার। এটি একধরণের মাটি যা জিপসাম নামক পাথর থেকে তৈরি হয়।

টিপ তৈরির ব্যবসা

বর্তমানে বাজারে টিপ তৈরির ব্যবসা সব থেকে লাভজনক ব্যবসা হিসেবে স্বীকৃত। আগে শুধুমাত্র বিবাহিত মহিলারা টিপ ব্যবহার করলেও এখন অবিবাহিত মহিলাদের মধ্যেও টিপ ব্যবহারের একটা প্রবণতা শুরু হয়েছে। সেই কারণে আজকালকার দিনে এই ব্যবসা বেশ লাভজনক হয়ে উঠেছে। আপনি মাত্র ১২ হাজার টাকা বিনিয়োগ করে এই ব্যবসা করতে পারেন। আপনি বাড়িতে বসেই কিন্তু এই ব্যবসা শুরু করতে পারেন।

খাম তৈরি করার ব্যবসা

সব থেকে সহজ কয়েকটি ব্যবসার আইডিয়ার মধ্যে অন্যতম হলো খাম তৈরি করার ব্যবসা। কাগজ বা কার্ডবোর্ড দিয়ে এই ধরনের খাম তৈরি করা সম্ভব। বেশিরভাগ প্যাকেজিংয়ের জন্য এই খাম ব্যবহার করা যায়। আপনি যদি বাড়িতে থেকে এই ব্যবসা শুরু করেন তাহলে আপনাকে প্রথমে ১০,০০০ থেকে ৩০ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। আপনি দুই লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন এই ব্যবসা থেকে।

মোমবাতি তৈরির ব্যবসা

আগেকার দিনে মোমবাতির একটা গুরুত্ব ছিল আলো জ্বালানোর ক্ষেত্রে। বাড়িতে বিদ্যুৎ বিভ্রাট হলে সেই সময় মোমবাতি জ্বালানোর একটা চল ছিল। কিন্তু এখন বিষয়টা একটু স্টাইল স্টেটমেন্ট হয়ে দাঁড়িয়েছে। যদি আপনি এখনকার দিনে মোমবাতির ব্যবহার দেখেন তাহলে সেটা সবথেকে বেশি হয় জন্মদিনে এবং বাড়ি বা হোটেল সাজানোর কাজে। তাই মোমবাতি তৈরির ব্যবসাও এখন একটা লাভজনক ব্যবসা। আপনি মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করতে পারেন। সব থেকে বড় কথা আপনি ঘরে বসেই এই ব্যবসা শুরু করতে পারেন।

Nirajana Nag

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026