বলিউড

Kiara-Sidharth: অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন কিয়ারা-সিদ্ধার্থ, চুম্বনের ছবি সামনে এলো

বিগত বেশ কয়েকমাস ধরে কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রার বিয়ে নিয়ে চর্চা চলছে। মাঝে তাদের বিচ্ছেদের খবরও প্রকাশ্যে এসেছিল। তবে সমস্ত গুজবকে দূরে সরিয়ে এবার সত্যিই বিয়ের পিঁড়িতে বলিউডের এই পাওয়ার কাপেল। বলাই বাহুল্য, এই মুহূর্তে গোটা মিডিয়ামহল সরগরম তাদের বিয়ের খবরেই। মিডিয়ামহলের পাশাপাশি সমগ্র সাধারণমহল এই মুহূর্তে মেতে রয়েছে তাদের শেয়ার করে নেওয়া বিয়ের ছবি নিয়েই। সেই ছবি বারবার দেখেও মন ভরছে না তাদের।

মঙ্গলবার অর্থাৎ ৭’ই ফেব্রুয়ারি জয়সালমীর থেকে ১৬ কিলোমিটার দূরে অবস্থিত বিলাসবহুল সূর্যগড় হোটেলেই তাদের বিয়ের সমস্ত আয়োজন করা হয়েছিল। ফুল দিয়েই সাজানো হয়েছিল গোটা সূর্যগড় হোটেল। খাওয়া-দাওয়ার আয়োজনও ছিল এলাহি। খুব সম্ভবত দুপুর ২’টো থেকে ৪’টের মধ্যে একে অপরের সাথে জীবন কাটানোর জন্য অঙ্গীকারবন্ধ হয়েছিলেন তারা।

বিয়ের সমস্ত কাজ সম্পন্ন হওয়ার পর থেকেই তারকা থেকে সাধারণমহল এই তারকা জুটিকে একরাশ শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন। তারাও নিরাশ করেননি তাদের অনুরাগীদের। এদিন রাতেই কিয়ারা ও সিদ্ধার্থ একে অপরের সাথে বিয়ের ছবি শেয়ার করে নিয়েই মন মাতিয়ে রেখেছেন সকলের। উল্লেখ্য, এদিন মনীশ মালহোত্রার ডিজাইন করা ওয়েডিং পোশাকেই সেজে উঠেছিলেন দুজনে। পরেছিলেন মানানসই মূল্যবান অলংকারও। নিঃসন্দেহে বলা চলে, তাদের দিক থেকে চোখ ফেরানো যাচ্ছিল না।

বলাই বাহুল্য, বিকেল থেকেই তাদের বিয়ের ঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন মিডিয়ামহলের পাশাপাশি সমগ্র নেটদুনিয়া। অপেক্ষায় ছিলেন কিয়ারা ও সিদ্ধার্থের অগণিত ভক্তমহলও। এদিন তাদের বিয়ের আসরে উপস্থিত ছিলেন একাধিক নামিদামি তারকা খচিত মানুষরাও। সেই কথা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। তাদের বিয়ের ছবি ভাইরাল হওয়ার পর থেকেই বলিউডের একাধিক তারকারা তাদের ছবি শেয়ার করেই নিজেদের মনের কথা জানিয়ে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নজর রাখলেই সেই সমস্ত ঝলক মিলবে। তাদের শেয়ার করে নেওয়া ছবিতেই একে অপরের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল স্পষ্ট। ছবি শেয়ার করে একই ক্যাপশনও লিখেছিলেন তারা। আপাতত, বেশিরভাগই মতো রয়েছেন তাদের বিয়ের খবর ও ছবি নিয়েই। সূত্রের খবর, এই মুহূর্তে জমে থাকা কাজের কারণেই এখনই মধুচন্দ্রিময় যাবেন না তারা। আপাতত, তাদের বিয়ের আরো ঝলকের অপেক্ষাতেই সমগ্র ভক্তিমহল।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026