বিনোদন

Sidharth Shukla: এলোমেলো চুল, চোখের জলে সিদ্ধার্থের শেষকৃত্যে হাজির হলেন প্রেমিকা শেহনাজ

সিদ্ধার্থ শুক্লা এবং শেহনাজ গিল এর ভালোবাসার গল্পটা অসম্পূর্ণই রয়ে গেল। বিশ্বাস না হলেও এটাই সত্যি। মৃত্যুর কাছে হার মেনে গেলেন সিদ্ধার্থ। সারাটা জীবন শেহনাজের পাশে থাকার কথা দিয়েছিলেন তিনি। কিন্তু ইচ্ছে থাকলেও এখন আর দুজনে একসাথে থাকতে পারবেননা। ভাগ্যের কাছে হেরে গেলেন এই প্রেমিক যুগল। শেহনাজের হাসি উড়িয়ে দিয়ে বৃহস্পতিবার ঘুমের মধ্যেই চলে গেলেন সিদ্ধার্থ শুক্ল।

দু-বছর আগে এই সেপ্টেম্বর মাসেই দেশের সবচেয়ে বিতর্কিত রিয়ালিটি শো ‘বিগ বস’-এর মঞ্চে প্রথম দেখা হয়েছিল দুজনের। প্রথমদিকে ঝগড়া হলেও ধীরে ধীরে প্রেমে পড়েন। বিগবসে এই সম্পর্ককে তেমনভাবে কখনোই সিরিয়াসলি নেন নি সিদ্ধার্থ। কিন্তু শেহনাজ ছেড়ে দেওয়ার পাত্রী ছিলেননা। তিনি জনসমক্ষে বলে দিয়েছিলেন সিদ্ধার্থ শুধুই তাঁর, থ্রেট‌ও দিয়েছিলেন তাকে ছেড়ে যাবার কথা যেন কখনো না ভাবেন সিদ্ধার্থ। সারা শোতে এদের ঝগড়া খুনসুটি দেখেছে তেমনই দেখেছিল একে অপরকে আগলে রাখা, খেয়াল রাখা। ভালোবেসে অনুরাগীরা নাম দেয় সিডনাজ।

সিদ্ধার্থ এই ভাবে নিজের প্রেমিকাকে ছেড়ে যেতে চাননি, তবে তাদের আলাদা করে দিল মৃত্যু। আজ পুরোপুরি একা হয়ে গেলেন শেহনাজ। যে মেয়ে সবসময় হাসিখুশি থাকতে ভালোবাসতো সেই মেয়ে ভালোবাসা মানুষের মৃত্যুর খবর পেয়ে একেবারে ফ্যাকাসে। অনেকে অভিনেতার মৃত্যুর পর শেহিনাজের খোঁজ করছিলেন। পরে জানা যায়, মৃত্যুর সময় সিদ্ধার্থের পাশেই ছিলেন শেহনাজ। শেহনাজের কোলে মাথা রেখেই শেষ নিশ্বাস ত্যাগ করেন সিদ্ধার্থ। এই মৃত্যু ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে শেহনাজকে।

শুধু চোখে জল এখন শেহনাজের। অসুস্থ হয়ে পড়লেও শুক্রবার মনের মানুষকে শেষবিদায় জানাতে এদিন ওশিওয়াড়া মহাশ্মশানে হাজির হলেন শেহনাজ গিল। এই দিন সিদ্ধার্থের মৃত্যুর পর প্রথমবার অভিনেত্রীকে দেখা গেল পাপারিজ্জদের এইদিন সাদা-লাল প্রিন্টেট সালোয়ার কমিজে দেখা মিলল অভিনেত্রী। চোখে জল এলোমেলো চুল পুরোপুরি বিধ্বস্ত অবস্থায় শেহনাজ। যাওয়ার পথে গাড়িতে বসেও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখা গেল শেহনাজকে। ব্যাপক পুলিশি পাহারার মধ্যে এদিন ওড়িওয়াড়া শ্মশানে প্রবেশ করেন শেহনাজ। তাঁর সঙ্গে ছিলেন দাদা শেহবাজ। কথা বলার মতো অবস্থায় নেই অভিনেত্রী।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026