বিনোদন

Sidharth Shukla: প্রাক্তন ক্যাপ্টেন ধোনিকে নিয়ে কী বলেছিলেন সিদ্ধার্থ? আবেগি টুইট ভাইরাল নেট দুনিয়ায়

বৃহস্পতিবার অভিনেতা সিদ্ধার্থ শুক্লা সবাইকে ফাঁকি দিয়ে না ফেরার দেশে চলে যান। অভিনেতার এইভাবে চলে যাওয়ার খবর হতবাক গোটা বলিউড ইন্ড্রাস্টি। এইদিন সকালে হদরোগে আক্রান্ত হয়ে ঘুমের মধ্যে না ফেরার দেশে চলে যান ছোটপর্দার জনপ্রিয় মুখ সিদ্ধার্থ শুক্লা। হাসপাতাল সূত্রে খবর,বুধবার মায়ের সঙ্গে নিজের আবাসনেই ঘুরছিলেন সিদ্ধার্থ। আচমকাই হাঁটতে হাঁটতে অসুস্থ বোধ করেন অভিনেতা।

ফ্ল্যাটে ফিরে ঘুমের আগে একটি ওষুধ খেয়েছিলেন তিনি। ঘুমের মধ্যেই শান্ত মনে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন সিদ্ধার্থ। সেদিন সকালে ১০ঃ৩০ টার সময়ে কুপার হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই রাস্তাতেই প্রাণ হারান অভিনেতা। হাসপাতালে ডাক্তার অভিনেতালে ইসিজি করে বলেন তিনি মৃত। মাত্র ৪০ বছর বয়সে সিদ্ধার্থের এইভাবে চলে যাওয়ার কথা এখনো কেউ বিশ্বাস করতে পারছেননা। অভিনেতার অনুরাগী, গুণমুগ্ধ, সতীর্থ আর বন্ধুরা কেউই মানতে পারছেন না যে সিদ্ধার্থ আর নেই।

শুক্রবার বৃষ্টির মধ্যে ওশিওয়ারা শ্মশানে পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন সিদ্ধার্থ। অভিনেতার শেষ কৃত্যে সনাতন রীতি মেনে হয়। এদিন শ্মশানে সিদ্ধার্থকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন টেলি পর্দার বহু তারকারা।  এখন সবাই অভিনেতাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানান ভাবে স্মরণ করছেন। সিদ্ধার্থের অনুগামীরা এখন তাঁর পুরনো টুইট পোস্ট ফিরে দেখছেন। আর তা দেখতে গিয়েই সকলের চোখ আটকে গিয়েছে এক টুইটে। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন রকম স্পোর্টসের সাথে অ্যাকটিভ ছিলেন অভিনেতা। খেলা অন্ত প্রাণ ছিলেন সিদ্ধার্থ। তাই তো প্রিয় অধিনায়ক বিদায় নিতে টুইট করেছিলেন অভিনেতা।

গত বছর ১৫ই আগস্ট একেবারে নীরবে আন্তর্জাতিক ক্রিকেট জগৎকে গুডবাই জানিয়ে ছিলেন কিংবদন্তি ধোনি। এরপরেই ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে সন্যাস জানানোর পর সিদ্ধার্থ নিজের ট্যুইটার হ্যান্ডেলে লিখেছিলেন, “অনেক প্লেয়ার ও অধিনায়ক আসবে। কিন্তু আর একজনও ধোনির মতো হবে না। যে সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। অনেকে রেকর্ডের জন্য খেলেছে। কিন্তু আপনি জেতার জন্য খেলেছেন। তৈরি করেছেন রেকর্ড। ইন্ডিয়া ভয়ঙ্কর ভাবে আপনার অভাব অনুভব করবে। ধন্যবাদ ধোনি ও রায়না। ভারতীয় ক্রিকেটে আপনাদের অবদান অপরিসীম।” অভিনেতার এই ট্যুইট দেখে অনেকের চোখে জল।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026